Saturday, May 16, 2026

প্রিয়জনকে হারালেন মহেশবাবু, প্রয়াত দক্ষিণী জয়প্রিয় অভিনেতা শিব রামা কৃষ্ণ মূর্তি

Date:

Share post:

প্রিয়জনকে হারালেন তেলেগু ছবির সুপারস্টার মহেশবাবু।প্রয়াত  মহেশবাবুর বাবা তথা দক্ষিণী ছবির কিংবদন্তি তারকা গট্টামানেনি শিব রামা কৃষ্ণ মূর্তি। তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। আজ, মঙ্গলবার ভোর চারটে নাগাদ হাসপাতালেই মারা যান প্রবীণ অভিনেতা।কিংবদন্তি অভিনেতার মৃত্যুতে শোকাতুর গোটা পরিবার সহ অভিনয় জগত।

আরও পড়ুন:National Award 2022: জাতীয় পুরস্কারে দক্ষিণী সিনেমার আধিপত্য, সেরা বাংলা ছবি ‘অভিযাত্রিক’

দিন কয়েক ধরেই শারীরিক অবস্থা ভাল যাচ্ছিল না অভিনেতার বাবা। সোমবার হৃদরোগে আক্রান্ত হলে হাসপাতালে ভর্তি করা হয় গট্টামানেনি শিব রামা কৃষ্ণ মূর্তিকে। তড়িঘড়ি তাঁকে হাসপাতালে ভর্তি করান তাঁর পুত্রবধূ নম্রতা শিরোদকরই । চিকিৎসকরা তাঁকে পর্যবেক্ষণে রাখার কথা বলেলও ২৪ ঘণ্টা কাটতে না কাটাতেই মঙ্গলবার ভোর চারটে নাগাদ প্রয়াত হন অভিনেতার বাবা।

প্রসঙ্গত। গট্টামানেনি শিব রামা কৃষ্ণ মূর্তি ছিলেন একাধারে প্রযোজক, পরিচালক ও অভিনেতা। ৩৫০টিরও বেশি ছবিতে অভিনয় করেছেন। একের পর এক হিট ছবি দিয়েছেন তাঁর দর্শকদের। এমন একটা সময় গিয়েছে অভিনেতার বাবা কৃষ্ণ তিনটি শিফ্টেই কাজ করেছেন। তবে এমনও হয়েছে বহু ছবিতে বিনা পারিশ্রমিকেও কাজ করেছেন এই কিংবদন্তি অভিনেতা। শুধু তাই নয়, রাজনৈতিক মহলেও সক্রিয় ছিলেন মহেশবাবুর বাবা।  ১৯৮০ সালে কংগ্রেসে যোগ দেন, পরে সাংসদও হন। কিন্তু রাজীব গান্ধী মৃত্যুর পর তিনি রাজনীতি থেকে বিদায় নেন তিনি।

Related articles

SIR-এ নাম বাদ পড়লে খারিজ হবে জাতি শংসাপত্র! জারি নির্দেশিকা

রাজ্যের ক্ষমতায় আসার পর একের পর এক আগের প্রশাসনের নিয়ম বদলের পথে বর্তমান রাজ্য সরকার। সেই পথে এবার...

ভোট পরবর্তী হিংসা: ছাড় পেলেন না পদকজয়ী স্বপ্না, পুড়ে ছাই বাড়ি

বিজেপি নেতৃত্ব দাবি করছেন তাঁদের কেউ সন্ত্রাসের সঙ্গে যুক্ত থাকলে তাকে দল থেকে বহিষ্কার পর্যন্ত করা হবে। সেই...

প্রচারে হিংসা ছড়ানোর অভিযোগ: FIR দায়ের অভিষেকের বিরুদ্ধে

বিধানসভা নির্বাচনের প্রচারে বাংলায় যেভাবে হিংসায় প্ররোচনার অভিযোগ বারবার উঠেছে, তাতে শাসক ও প্রধান বিরোধী কোনও দলই পিছিয়ে...

SIR-এর ট্রাইবুনাল ধাঁধাঁ: ভোট দেওয়ার পরে নাম বাদ পড়ল ভোটার তালিকা থেকে!

গোটা এসআইআর প্রক্রিয়া বাংলার মানুষের বৈধ ভোটাধিকার বাদ দেওয়ার চক্রান্ত করার জন্যই হয়েছিল, এমন অভিযোগ বারবার রাজ্যের একাধিক...