Wednesday, June 3, 2026

সবুজায়নে অগ্রণী ভুমিকা: রাষ্ট্রসংঘের জলবায়ু পরিবর্তনের বিশ্বসম্মেলনে প্রশংসিত মমতা

Date:

Share post:

বিশ্বমঞ্চে ফের প্রশংসিত বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। রাষ্ট্রসংঘের(UN) জলবায়ু পরিবর্তনের বিশ্বসম্মেলনে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূয়সী প্রশংসা করা হল তাঁর সবুজায়নের লক্ষ্যে অগ্রণী ভুমিকার জন্য। দেশের জাতীয় নেত্রী হয়েও পরিবেশ দিবসে সবুজায়ন নিয়ে তিনি জনসচেতনতা বৃদ্ধি করতে যেভাবে পথে নামেন তা বিভিন্ন দেশ ও মহানগরের প্রতিনিধিদের প্রশংসা কুড়িয়েছে।

রাজ্যে আম্ফানের জেরে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল কলকাতা তথা দক্ষিণবঙ্গের বিস্তিরন এলাকায়। সেই সময়ে বৃক্ষসৃজনের জন‌্য তাঁর উদ্যোগকে কুর্নিশ জানিয়েছে মিশরের ‘শার্ম আল শেখ’ শহরে চলা জলবায়ু পরিবর্তন সম্মেলনের পরিবেশবিদরা। এই অনুষ্ঠানের উদ্বোধন করেন আমেরিকার রাষ্ট্রপতি জো বাইডেন। এখানে বাংলার তরফে প্রতিনিধিত্ব করছেন বিধায়ক তথা মেয়র পারিষদ দেবাশিস কুমার। সম্মেলনে অংশ নিচ্ছে ইউরোপ, আফ্রিকা, এশিয়ার পাশাপাশি লাতিন আমেরিকার দেশগুলিও।

এই অনুষ্ঠানে কলকাতার ত্রফে বক্তব্য রাখতে গিয়ে কলকাতায় ১১ বছরের সবুজায়নের বিষয়টি তুলে ধরেন দেবাশিস কুমার। যার জেরে বাংলা এবার দূষণহীন দীপাবলি উপহার দিয়েছে। তিনি বলেন, “আমফান পরবর্তীতে মুখ‌্যমন্ত্রীর নির্দেশে মাত্র এক বছরে শহরে প্রায় ১ লক্ষ ৭৫ হাজার গাছ বিলি হয়েছে। দূষণ রুখতে মার্চ ২০২৩ সালের মধ্যে আরও ১ লক্ষ ২৫ হাজার গাছ বসবে কলকাতায়। বালিগঞ্জ ফাঁড়ি, যোধপুর পার্ক-সহ কলকাতার রাস্তার পাশে পরিবেশ বান্ধব ‘গ্রিন-ভার্জ’ বসেছে।”

Related articles

কালীঘাটে অভিষেকের দরজায় ইডি, শিক্ষক নিয়োগ মামলায় ১৫ জুন তলব

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নতুন করে তৎপরতা বাড়াল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। বুধবার বিকেলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

CFL: বাগানের অনুশীলনে আইএসএল দলের ফুটবলার, অসন্তুষ্ট বাস্তব

বুধবার থেকে কলকাতা লিগের(CFL) প্রস্তুতি শুরু করল মোহবাগান(Mohun bagan)। কোচ বাস্তব রায়ের অধীনে অনুশীলন শুরু হল। মোহনবাগান অনুশীলনে...

নবান্নে প্রকল্পের পাশাপাশি হকার উচ্ছেদ- হিংসার কথাও তুলল তৃণমূল, হাজির কমপক্ষ ২ ডজন বিরোধী বিধায়ক

এলাকার মানুষের স্বার্থে সরকারের সঙ্গে যোগাযোগ রাখতেই হবে। সেই কারণেই বুধবারে নবান্ন সভাঘরে যোগ দেন বিরোধী বিধায়করাও। ‘গঠনমূলক...

সময় নষ্ট করলেই শাস্তি! আসন্ন বিশ্বকাপে ফিফার একাধিক নয়া নিয়ম

বিশ্বকাপ শুরু হতে কয়েক দিন বাকি, আসন্ন বিশ্বকাপে(FIFA World Cup 2026) দেখা যাবে একাধিক নিয়মের বদল। ফুটবলের আইন...