Thursday, May 14, 2026

কচ্ছপকে জিভ ভেঙানোর মজা টের পেলেন যুবক! দেখুন ভিডিও

Date:

Share post:

কচ্ছপ যে মোটেই দুর্বল প্রাণী নয়, তা আগেও বহুবার প্রমাণ দিয়েছে। ছোটবেলায় কচ্ছপ ও খরগোশের গল্প মনে আছে প্রায় সকলেরই। আরও একবার তার জ্বলন্ত উদাহরণ দিল কচ্ছপ। এবার কচ্ছপকে জিভ ভেঙানোর মজা হাড়ে হাড়ে টের পেলেন এক যুবক। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় উঠে এসেছে এমনই এক ভিডিও। যদিও তারপরের ঘটনা শিউড়ে ওঠার মত।

আরও পড়ুন:ঐন্দ্রিলা-সব্যসাচীর মতোই রঙিন প্রেমকাহিনী প্রার্থনা-বিটুপানের! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ছবি

ভিডিওতে দেখা যাচ্ছে, তিন-চার বার কচ্ছপের মুখের সামনে জিভ বার করতেই আচমকা কামড়ে ধরল কচ্ছপটি। টানাটানি করে জিভ ছাড়ানোর চেষ্টা করতে দেখা যায় যুবককে। তার পরই ভিডিওটি শেষ হয়ে যায়।


ভিডিওটি ভাইরাল হতেই অনেকে যুবককে তাঁর কর্মকাণ্ডের জন্য কটাক্ষ করেছেন। কেউ কেউ বলেছেন, “যেমন কর্ম, তেমন ফল।” আবার অনেকে বলেছেন, কোনও পশুকে বিরক্ত করলে এমন শিক্ষাই পাওয়া উচিত। নেটাগরিকদের একাংশ আবার যুবকের এই কাজে ক্ষোভ প্রকাশ করে ‘উচিত শিক্ষা’ বলে উল্লেখ করেছেন।

‘ভিসিয়াস ভিডিয়োস’ নামে টুইটার অ্যাকাউন্ট থেকে ভিডিওটি শেয়ার করা হয়েছে। বহু মানুষ ইতিমধ্যেই ভিডিওটি দেখেছেন এবং তা শেয়ারও করেছেন। এমনকি ওই যুবকে বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয়েছে।

Related articles

জ্বালানি বাঁচাতে ‘ওয়ার্ক ফ্রম হোম’! সোমবার আমলাদের মেট্রো সফরের নির্দেশ রেখা গুপ্তার 

মধ্য এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে বিশ্বজুড়ে তৈরি হওয়া জ্বালানি সংকট মোকাবিলায় কোমর বেঁধে নামল দিল্লি সরকার। বৃহস্পতিবার জ্বালানি...

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...