Friday, May 15, 2026

দলীয় কর্মীদের হাতে মার খাচ্ছেন আপ বিধায়ক! ভাইরাল ভিডিয়ো

Date:

Share post:

বেনজির ছবি! দিল্লিতে নিজের দলীয় কর্মীদের হাতে মার খাচ্ছেন আম আদমি পার্টির বিধায়ক।প্রাণ বাঁচাতে দলীয় কার্যালয় থেকে ছুটেও পালালেন বিধায়ক।যা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।আর এই নিয়ে সরব হয়েছে বিরোধীরা।

আরও পড়ুন:জেলে আরামে মালিশ করাচ্ছেন আপ মন্ত্রী সত্যেন্দ্র! ভাইরাল ভিডিও নিয়ে ময়দানে বিজেপি
যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি এখন বিশ্ববাংলা সংবাদ। তবে ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা যাচ্ছে, দলীয় কার্যালয়ে কর্মীদের মাঝে বসে ছিলেন আপ নেতা তথা মাটিয়ালা কেন্দ্রের বিধায়ক গুলাব সিংহ যাদব। তাঁকে ঘিরে কার্যালয়ে উপস্থিত ছিলেন আরও অনেকে। কর্মীদের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় চলছিল।



কর্মীদের সঙ্গে বচসা চলতে চলতেই আচমকা তা চরমে ওঠে। যার জেরে বিধায়কের দিকে তেড়ে আসেন দলেরই একদল কর্মী। বেগতিক বুঝে কার্যালয় থেকে বেরিয়ে যান বিধায়ক। তাঁর পিছনে অন্যরা ধাওয়া করলে দলের একাংশ মারমুখী কর্মীদের বোঝানোর চেষ্টা করেন। এরপর একসময় বিধায়ককে ছুটতেও দেখা যায়।
এই ঘটনায় শাসক দলের বিরুদ্ধে সরব হয়েছে বিজেপি। বিরোধীদের দাবি, শাসকদলের দুর্নীতি মাত্রাছাড়া পর্যায়ে পৌঁছে গিয়েছে। ফলে নিজের দলের কর্মীদের কাছেই মার খেতে হচ্ছে নেতাকে।

Related articles

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...