Thursday, June 11, 2026

ডাল-আলুপোস্ত দিয়ে চন্দনা বাউরির বাড়িতে মধ্যাহ্নভোজ মহাগুরুর

Date:

Share post:

পঞ্চায়েতের আগে গ্ল্যামার অস্ত্রে শান গেরুয়া শিবিরের। আজ, বৃহস্পতিবার বাঁকুড়ায় মিঠুন চক্রবর্তীর (Mithun Chakraborty) জনসভাকে কেন্দ্র করে উদ্দীপনা BJP কর্মী, সমর্থকদের মধ্যে। মেজুয়ার মাঠে পঞ্চায়েত নির্বাচনের প্রচার সভাকে কেন্দ্র করে চূড়ান্ত প্রস্তুতি BJP-র।বৃহস্পতিবার প্রথম পর্যায়ে মেজিয়ার দুর্লভপুরে দলের বাঁকুড়া সাংগঠনিক জেলার ২৮ টি মণ্ডলের মণ্ডল সভাপতিদের নিয়ে এক বৈঠকে যোগ দেন মিঠুন।

পরে ওখানেই পূর্ণাঙ্গ জেলা কমিটির বৈঠক হয়। এরপর শালতোড়ার দলীয় বিধায়ক চন্দনা বাউরির (Chandana Bauri) বাড়িতে মধ্যাহ্ন ভোজন সারেন তিনি। মেনুতে ছিল ভাত, ডাল, আলুপোস্ত, আলুভাজা, বেগুনভাজা, চাটনি। চন্দনা বাউরির বাড়ির দোতলায় একই সঙ্গে খেতে বসেন সুকান্ত মজুমজার (Sukanta Majumder), সুভাষ সরকার ও মিঠুন চক্রবর্তী। নিজের হাতে পরিবেশন করেন চন্দনা। শেষপাতে ছিল রসগোল্লা। পাত পেড়ে খাওয়াদাওয়া সারেন তাঁরা। শালপাতায় একেবারে বাঙালি খাবার খেয়ে মহাগুরু জানান, তিনি বরাবরই বাঙালি খাবার পছন্দ করেন। আলুপোস্ত তাঁর বিশেষ পছন্দের।

এদিন মিঠুন জানিয়েছেন, চন্দনা বাউরিকে তিনি আগেই কথা দিয়েছিলেন যে, তাঁর বাড়িতে এসে খাওয়া দাওয়া সারবেন। এদিন সেই কথাই রাখলেন তিনি। খাওয়াদাওয়ার কিছুক্ষণ পর চন্দনা বাউরির বাড়ি থেকে বের হন মিঠুন চক্রবর্তী। বিকেলে মেজিয়ায় কর্মিসভা করেন মহাগুরু। এভাবে মিঠুন চক্রবর্তীকে নিজের হাতে রান্না করা খাবার খাওয়াতে পেরেছেন বলে অত্যন্ত আনন্দিত চন্দনা। বৃহস্পতিবার ভোর তিনটে থেকে রান্নার আয়োজন শুরু করেছিলেন তিনি। যে শালপাতায় খেয়েছেন মহাগুরু, তাও নাকি নিজে হাতেই বানিয়েছেন বিধায়ক।

 

 

Related articles

রাজধানীতে ঠিকানা বদল তৃণমূলের! কোন সাংসদের বাড়িতে হচ্ছে অফিস?

রাজধানীতে ঠিকানা বদল তৃণমূলের(TMC)। দিল্লিতে তৃণমূল কংগ্রেসের (TMC) ২০ রাজেন্দ্র প্রসাদ রোডের বাংলোটি খালি করা হল। বুধবার বাংলো...

হরিয়ানায় খুন জিমের মালিক, ৫ সেকেন্ডে চলল ১০ রাউন্ড গুলি

দিনে দুপুরে হরিয়ানায়( Haryana) খুন জিমের মালিক(Gym Owner)। পুলিশ সূত্রে খবর, ২৫ বছরের এক তরুণ হাঁসি এলাকার একটি...

প্রচণ্ড ঔদ্ধত্য! অভিষেকের বিরুদ্ধে ক্ষোভ উগরে মামলা ছাড়লেন কল্যাণ-সহ টিম

আপাতত তিন সপ্তাহ তাঁকে গ্রেফতার করা যাবে না- কলকাতা হাই কোর্টের এই নির্দেশে যখন কিছুটা স্বস্তিতে তৃণমূলের (TMC)...

নীতি আয়োগের বৈঠকে বাংলার মুখ্যমন্ত্রী, কেন্দ্র-রাজ্য সমন্বয় নিয়ে আলোচনা সম্ভাবনা

মাইক্রোফোন বিতর্ক পিছনে ফেলে এবার নীতি আয়োগের বৈঠকে (NITI Aayog Meeting) বাংলার মুখ্যমন্ত্রীর স্বতঃস্ফূর্ত উপস্থিতি। সময় বদলেছে, বদলেছে...