Saturday, March 14, 2026

কন্যাসন্তানের নাম প্রকাশ্যে আনলেন রণবীর-আলিয়া

Date:

Share post:

সদ্য মা হয়েছেন আলিয়া। কন্যাকে নিয়ে খুব ব্যস্ত বাবা রণবীরও। পরিবারে নতুন সদস্যকে নিয়ে এখন উভয় পরিবারেই উৎসবের আমেজ। এরইমধ্যে সদ্যোজাতের নাম প্রকাশ্যে আনলেন অভিনেত্রী আলিয়া ভাট।

আরও পড়ুন:সদ্যোজাতকে কোলে নিয়ে ঘরে ফিরলেন আলিয়া-রণবীর

মেয়ের নাম রাখা হয়েছে ‘রাহা’। এই নামটি রেখেছেন অভিনেত্রী তথা রণবীরের মা নীতু কপূর। মেয়ের নাম প্রকাশ করে এ কথা জানিয়েছেন আলিয়া। একই সঙ্গে রাহার নামের যে সুন্দর অর্থ রয়েছে, তা-ও বিশদে লিখেছেন অভিনেত্রী।

 


সোহাহিলি ভাষায় রাহা শব্দের অর্থ আনন্দ, সংস্কৃতে এই শব্দের অর্থ বংশ। আবার বাংলায় এই শব্দের মানে হল স্বস্তি, আরবি ভাষায় এই নামের অর্থ শান্তি। রাহা মানে আনন্দ, স্বাধীনতাও।

উল্লেখ্য, গত ৬ নভেম্বর মুম্বইয়ের একটি বেসরকারি হাসপাতালে কন্যাসন্তানের জন্ম দেন বলিউড তারকা আলিয়া ভাট। যদিও তারপর থেকে এখনও প্রকাশ্যে সদ্যোজাতের ছবি বা নাম প্রকাশ্যে আনা হয়নি। তবে এবার মেয়ের নাম প্রকাশ্যে আনলেন স্বয়ং আলিয়া।

spot_img

Related articles

হরমুজ থেকে ভারতের দিকে রওনা দিল জাহাজ: আসছে এলপিজি ট্যাঙ্ক

অবশেষে হরমুজে আটকে থাকা ভারতের জাহাজগুলিকে ছাড়ার অনুমতি দিল ইরান। ভারত সরকারের পক্ষ থেকে পূর্ব হরমুজে (Strait of...

সাপ্লিমেন্টারি তালিকা কবে? কমিশনের কর্মশালায় একগুচ্ছ প্রশ্ন তৃণমূলের 

বিধানসভা ভোটের রণদামামা বাজার আগেই ভোটার তালিকা নিয়ে নিজেদের আপত্তির কথা আরও একবার স্পষ্ট করল তৃণমূল কংগ্রেস। শুক্রবার...

মোদি রাজ্যে পা রাখার আগেই ‘গো ব্যাক’! বিরাট হোর্ডিং শহরজুড়ে

বিজেপির রাজ্য নেতাদের কলঙ্কিত অত্যাচারে বিধ্বস্ত গোটা বাংলা। বারবার তাঁদের ডেইলি প্যাসেঞ্জার জাতীয় নেতারা এসে যে পেপ-টক দেওয়ার...

কর্মীদের চোখের চিকিৎসায় উদ্যোগী মার্লিন গোষ্ঠী, দুই কেন্দ্রে আয়োজিত হল পরীক্ষা শিবির 

কর্মীদের শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যের দিকে নজর দিতে অভিনব উদ্যোগ নিল দেশের অন্যতম আবাসন নির্মাণকারী সংস্থা মার্লিন গোষ্ঠী।...