Saturday, June 6, 2026

পিছিয়ে থেকেও সার্বিয়ার সঙ্গে ৩-৩ গোলে ড্র ক‍্যামেরুনের

Date:

Share post:

সোমবার বিশ্বকাপের প্রথম ম‍্যাচে সার্বিয়ার বিরুদ্ধে ড্র করল ক‍্যামেরুন। ৩-১ গোলে পিছিয়ে থেকেও ৩-৩ গোলে ড্র করল ক‍্যামেরুন। এই ড্রয়ের ফলে গ্রুপ জি থেকে শেষ ষোলোয় যাওয়ার রাস্তা আরও সহজ হল ব্রাজিলের।

ম‍্যাচে এদিন প্রথম থেকেই আক্রমণে ঝাঁপায় ক‍্যামেরুন। যার ফলে ম‍্যাচের ২৯ মিনিটে গোল পেয়ে যায় তারা। ২৯ মিনিটে গোল করে ক‍্যামেরুনকে এগিয়ে দেন ক‍্যাস্তেলেত্তো। কর্নার থেকে কুন্ডের ক্রস ধরে ডান পায়ের টোকায় বল জালে জড়িয়ে দেন জিন চার্লস ক‍্যাস্তেলেত্তো। জাতীয় দলের হয়ে তাঁর প্রথম গোল এল বিশ্বকাপের মঞ্চে। এরপরই পাল্টা আক্রমণ চালায় সার্বিয়া। ম‍্যাচের ৩৯ মিনিটের মাথায় সহজ সুযোগ নষ্ট করে সার্বিয়া। এরপর ফের আক্রমণ চালায় তারা। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে ফ্রিকিক থেকে দুরন্ত হেডে গোল করে সমতা ফেরান পাভলোভিচ। দু’মিনিট পরেই ফের এগিয়ে যায় সার্বিয়া। এবার ক্যামেরুনের রক্ষণের ভুলকে কাজে লাগায় তারা। বক্সের বাইরে থেকে মিলিঙ্কোভিচ-স্যাভিচের শট ক্যামেরুনের গোলরক্ষককে পরাস্ত করে জালে জড়িয়ে যায়।

ম‍্যাচের দ্বিতীয়ার্ধেও চলে আক্রমণ প্রতি আক্রমণের লড়াই। ম‍্যাচের ৫৩ মিনিটের মাথায় দলের তৃতীয় গোল করেন মিত্রোভিচ। দু’গোলে পিছিয়ে থাকার পরে একসঙ্গে তিনটি পরিবর্তন করেন ক্যামেরুনের কোচ। তাতে খেলার ছবিটা পুরো বদলে যায়। ম‍্যাচের ৬৩ ও ৬৬ মিনিটে জোড়া গোল করে ম্যাচে ফেরে ক্যামেরুন। ৬৩ মিনিটে ক‍্যামেরুনের হয়ে গোল করেন ভিনসেন্ট আবুবাকার। ৬৬ মিনিটে গোলটি করেন চুপো-মোটিং। খেলার ফল ৩-৩ হয়ে যায়।

আরও পড়ুন:জামশেদপুরকে হারিয়ে খুশি স্টিফেন, কৃতিত্ব দিলেন গোটা দলকে

 

Related articles

প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি! আবার যন্তর মন্তরেই জমায়েতের ডাক CJP-র, জল্পনা

এক মাসেরও কম সময়ে সংগঠিত। শুধুমাত্র সোশ্যাল মিডিয়ায় নীতিগত প্রচার। নেতৃত্ব বা কমিটি নিয়ে কোনও আতিশয্য নেই। তারপরেও...

অন্নপূর্ণা যোজনায় তোলাবাজির অভিযোগ! বিজেপি কর্মীর নিশানায় দলেরই বিধায়ক

ক্ষমতায় আসার একমাসের মধ্যেই বীরভূমে তীব্র গোষ্ঠীদ্বন্দ্বে জেরবার গেরুয়া শিবির। এবার খোদ রাজ্য সরকারের স্বপ্নের প্রকল্প ‘অন্নপূর্ণা যোজনা’য়...

ভাঙার পথে কলকাতা পুরসভা? মেয়রের ইস্তফার পরেই শোকজ নবান্নর

কলকাতা পুরসভা ভেঙে দেওয়ার পথে এগোচ্ছে রাজ্য সরকার। মেয়রের পদত্যাগের কয়েক ঘণ্টার মধ্যেই পুরসভাকে কারণ দর্শানোর নোটিশ পাঠাল...

চোখ বন্ধ করে থাকতে পারব না: মমতার পাশে থেকেই বার্তা কুণালের

তৃণমূলের টিকিটে ও প্রতীকে জেতার পরে যে বিধায়করা বিশ্বাসঘাতকতার জায়গায় গিয়েছেন, তাঁদের বারবার ভুল ধরিয়ে দিয়েছেন তৃণমূল মুখপাত্র...