Tuesday, May 19, 2026

রাতে বোমাবাজি, সকালে রাস্তায় উদ্ধার তাজা বোমা! ব্যাপক চাঞ্চল্য গড়িয়া স্টেশন চত্বরে

Date:

Share post:

ফের বোমাবাজির ঘটনা। এবার ঘটনা দক্ষিণ ২৪ পরগনার রাজপুর-সোনারপুর পুরসভার ২ নম্বর ওয়ার্ডের নবপল্লী এলাকার। গভীররাত, আড়াইটে নাগাদ বোমাবাজি হয় বলে খবর। শুধু তাই নয়, আজ মঙ্গলবার সকালে গড়িয়া নবপল্লী এলাকার জনবহুল রাস্তার উপর তাজা বোমা পড়ে থাকতে দেখা যায়।

আরও পড়ুন:টিটাগড় কাণ্ডে ব্যক্তিগত আক্রোশ থেকে বোমাবাজি জানাল পুলিশ

গড়িয়া স্টেশন থেকে শিশু উদ্যান ও প্রাথমিক স্কুলের পাশে গভীর রাতে বোমাবাজিতে এলাকার মানুষের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে। স্থানীয় মানুষ বোমার আওয়াজে স্তস্ত্র। বাড়ির জানলা-দরজা কেঁপে গিয়েছে বলেছে দাবি এলাকাবাসীর।

প্রসঙ্গত, দুস্কৃতী তাণ্ডব এই এলাকায় নতুন নয়। সিন্ডিকেট বিবাদে দুস্কৃতীদের উপদ্রবও বহুদিনের। স্থানীয়দের অভিযোগ, কলকাতা সংলগ্ন এলাকায় ব্যস্ত রাস্তায় বোমা উদ্বেগ বাড়িয়েছে এলাকার। আগেও খেয়াদার শান্তি পার্ক এলাকাতেই শিশুদের উপর বোমা ছুড়েছিল দুষ্কৃতীরা। এক শিশু জখমও হয়েছিল তাতে। তবে এদিন তিনটি বোমাই উদ্ধার করে ও নিষ্ক্রিয় করে নিয়ে গিয়েছে নরেন্দ্রপুর থানার পুলিশ। শুরু হয়েছে তদন্ত।

Related articles

অভয়া-কাণ্ডে ঘটনাস্থল সিল করার নির্দেশ হাইকোর্টের!

অভয়াকাণ্ডে সিবিআইকে (CBI) সম্পূর্ণ ঘটনাস্থল সিল করার নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট (Kolkata High Court)। বিচারপতি শম্পা সরকার...

তরুণীর রহস্যমৃত্যুতে চাঞ্চল্য বিধাননগরে! ধর্ষণ-খুনের অভিযোগ পরিবারের

সল্টলেকের একটি গেস্ট হাউজ থেকে এক তরুণীর রহস্যমৃত্যুর (Salt Lake Woman Death) ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য! শুরুতে...

নেইমারকে নিয়েই ফুটবল বিশ্বকাপে ২৬ জনের দল ঘোষণা ব্রাজিলের

আসন্ন ফিফা বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতায় ২৬ জন প্লেয়ার নিয়ে দল ঘোষণা করল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল (Brazil Football...

গণতান্ত্রের জন্যে বাংলাদেশে প্রত্যাবর্তন প্রয়োজন: ‘ঘরে ফেরা’র বিষয়ে সাফ বললেন হাসিনা

বাংলাদেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার জন্য প্রত্যাবর্তন প্রয়োজন। তবে, সেটা কোনও নির্দিষ্ট দিনের উপর নির্ভরশীল নয়। দাবি করেছেন...