Monday, April 27, 2026

মেয়াদ বেড়েছে দুয়ারে সরকার কর্মসূচির, আগামিকাল জরুরি বৈঠকে বসছেন মুখ্যসচিব

Date:

Share post:

বিপুল সাড়া মেলায় মেয়াদ বেড়েছে পঞ্চম দুয়ারে সরকার কর্মসূচির। তার প্রেক্ষিতে জরুরি ব্যবস্থা করতে শুক্রবার একটি উচ্চপর্যায়ের বৈঠকে বসছেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী (Harikrisna Dwibedi)। ওইদিন দুপুরে ভার্চুয়াল বৈঠকে যোগ দেওয়ার জন্য প্রত্যেক জেলার জেলাশাসক, মহকুমা শাসক এবং বিডিওদের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি, ২০টি বিভিন্ন গুরুত্বপূর্ণ দফতরের সচিব ও আধিকারিকেরাও ওই বৈঠকে উপস্থিত থাকবেন।

স্বাস্থ্য, আদিবাসী বিষয়ক, কৃষি, পঞ্চায়েত, নগরোন্নয়ন, জনস্বাস্থ্য ও কারিগরি দফতর-সহ কয়েকটি দফতরের আধিকারিকদের সশরীরে নবান্নের (Nabanna) বৈঠকে উপস্থিত থাকতে বলা হয়েছে। বৈঠকে দুয়ারে সরকার ও পাড়ায় সমাধান কর্মসূচি নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশ দেওয়া হতে পারে বলে প্রশাসনিক সূত্রে খবর। পাশাপাশি, দুয়ারে সরকার শিবিরগুলিতে ইতিমধ্যে জমা করা আবেদনগুলির নিষ্পত্তির বিষয়েও কিছু নির্দেশ দেওয়া হতে পারে।

দুয়ারে সরকারের মাধ্যমে সমস্ত সুযোগ-সুবিধা চলতি বছরের ৩০ ডিসেম্বরের মধ্যেই উপভোক্তাদের দেওয়া হবে বলে ইতিমধ্যেই নির্দেশ দেওয়া হয়েছে। শুক্রবারের উচ্চ পর্যায়ের ওই বৈঠক থেকে সেই সংক্রান্ত গুরুত্বপূর্ণ নির্দেশ দেওয়া হতে পারে। চলতি মরসুমে ১ নভেম্বর থেকে রাজ্যজুড়ে দুয়ারে সরকার কর্মসূচি শুরু হয়। রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা নিতে চেয়ে এখনও পর্যন্ত দুয়ারে সরকারের মাধ্যমে লক্ষাধিক আবেদন জমা পড়েছে। স্বাস্থ্য সাথী, লক্ষ্মীর ভাণ্ডার-সহ কয়েকটি প্রকল্পের জন্য সবচেয়ে বেশি আবেদন জমা পড়েছে বলে নবান্ন সূত্রে খবর।

Related articles

বিজেপি-র ‘মানি পাওয়ার’ রুখতে মমতার হাত শক্ত করার ডাক, চন্দ্রিমার সমর্থনে সুর চড়ালেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী

বাংলার ভোটযুদ্ধে এবার তৃণমূলের পক্ষে ব্যাট ধরলেন পড়শি রাজ্যের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। রবিবার দমদম (উত্তর) বিধানসভা কেন্দ্রের প্রার্থী...

ভবানীপুরে বহিরাগত কাদের মদতে: পদযাত্রা থেকে জনসংযোগে সতর্ক করলেন মমতা

বিজেপিকে সুবিধা পাইয়ে দিতে পুলিশ প্রশাসনে বড়সড় রদবদল প্রায় প্রতিদিনই চলছে। দ্বিতীয় দফার নির্বাচনে কমিশনের সবথেকে বড় টার্গেট...

IPL: ব্যাটিং ব্যর্থতা, বিতর্ক শেষে সুপার জয়, টিকে থাকল নাইটদের প্লে অফের আশা

আইপিএলে(IPL) জয়ের ধারা অব্যাহত রাখল কেকেআর(KKR)। সুপার ওভারে লখনউ সুপার জায়ান্টসকে(LSG) হারাল নাইট ব্রিগেড। ব্যাটিং, ব্যর্থতা বিতর্ক পেরিয়ে...

তালিকায় অনুপ্রবেশকারী কারা: কমিশন খোঁজ দিতে না পারলেও ডেডলাইন বাঁধলেন মোদি!

বাংলার এসআইআর করা হচ্ছে রাজ্যের অনুপ্রবেশকারীদের খুঁজে খুঁজে বের করার জন্য। অথচ নির্বাচনের প্রথম দফা শেষ হয়ে যাওয়ার...