Thursday, May 7, 2026

“তৃণমূলের কেউ ক্ষতি করতে পারবে না”, ইঙ্গিতপূর্ণ মন্তব্য পার্থর

Date:

Share post:

সিবিআই হেফাজত শেষ। সোমবার ফের আলিপুর আদালতে তোলা হয় পার্থ চট্টোপাধ্যায়কে। এদিন আদালত চত্বরে তাঁকে আনা হলে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে পার্থ বলেন, ‘‘তৃণমূলের কেউ ক্ষতি করতে পারবে না, কেউ পারবে না।’’

আরও পড়ুন:ডিসেম্বরে “ফ্লপ-শো” শুভেন্দুর, ২ জানুয়ারি দুপুর ১২টায় পাল্টা ধামাকার ইঙ্গিত কুণালের

শিক্ষক নিয়োগ দুর্নীতিতে মামলায় অভিযুক্ত পার্থ চট্টোপাধ্যায় আর দলে নেই। সোমবার সেই মামলার শুনানি রয়েছে আলিপুর আদালতে। সেখানেই হাজির করানো হয় পার্থকে। আদালত চত্বরে তাঁকে দেখেই সাংবাদিকরা তাঁর কাছে  বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ডিসেম্বরের প্রসঙ্গে জানতে চান। পার্থ সপাটে জানান,তৃণমূলের কেউ ক্ষতি করতে পারবে না।

প্রসঙ্গত, ডিসেম্বর প্রসঙ্গ তুলে শুভেন্দু বলেছিলেন, ” ডিসেম্বরের ১২-১৪-২১ তিনটি দিন খুব গুরুত্বপূর্ণ। ওয়েট অ্যান্ড ওয়াচ।”  আজই শুভেন্দুর দেওয়া তিনটি বিশেষ তারিখের প্রথম দিন।

Related articles

জনবহুল রাস্তায় গাড়ি থামিয়ে গুলি: খুন শুভেন্দুর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথ

দুষ্কৃতী তাণ্ডবে গুলি করে খুন করা হল বিদায়ী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথকে। উত্তর চব্বিশ পরগণার...

ফলাফলের ৪৮ ঘণ্টা: রাজ্যজুড়ে অব্যাহত বিজেপির দুষ্কৃতী তাণ্ডব

কোথাও পার্টি অফিস দখল, কোথাও মূর্তি ভাঙা থেকে বিরোধী দলের কর্মীদের রাস্তায় ফেলে পেটানো। বিজেপির শীর্ষ নেতারা বারবার...

৮০ থেকে ২৩০ হতে বেশি সময় লাগবে না, কর্মীদের পাশে থাকুন: কালীঘাটের বৈঠকে বার্তা অভিষেকের

ফল প্রকাশের পর বুধবার কালীঘাটে নবনির্বাচিত বিধায়কদের নিয়ে প্রথম বৈঠকে বসেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বর্তমান...

ইগো নয়, EVM ম্যানিপুলেশন: পদত্যাগ না করার আসল কারণ স্পষ্ট করলেন মমতা

বিধানসভা নির্বাচনের গণনার দিন কীভাবে গণনা কেন্দ্র থেকে তৃণমূল প্রার্থীদের এজেন্ট, এমনকি প্রার্থীদেরও বের করে দেওয়া হয়েছিল কেন্দ্রীয়...