Friday, May 8, 2026

দিল্লির শ্রদ্ধা হত্যাকাণ্ডের ছায়া কর্ণাটকে, এবার বাবাকে খু*ন করে ৩২টুকরো করল ছেলে

Date:

Share post:

দিল্লির শ্রদ্ধা ওয়াকার বর্বরোচিত হত্যাকাণ্ডের স্মৃতি এখনও দেশবাসীর কাছে টাটকা। তত মাঝেই প্রকাশ্যে এল আরও একটি নৃশংস খুনের ঘটনা। এবার বাবাকে খুনের পর দেহ ৩২ টুকরো করে কুয়োর ফেলার অভিযোগ উঠল ছেলের বিরুদ্ধে। ঘটনা কর্ণাটকের বাগালকোটের। মৃতের নাম পরশুরাম।

আরও পড়ুন:শ্রদ্ধা কাণ্ডে ধৃত আফতাবের ওপর পুলিশ হেফাজতে তলোয়াল হাতে হামলা, আটক ২

তদন্তে নেমে ইতিমধ্যেই অভিযুক্ত ভিঠালা কুলালিকে গ্রেফতার করেছে পুলিশ। নিহত পরশুরামের ছোট ছেলে
ভিঠালা। বড় ছেলে ও স্ত্রী অন্যত্র থাকেন। অভিযোগ, পরশুরাম প্রায়ই মদ্যপ অবস্থায় ছেলেকে হেনস্তা করত। গত ৬ ডিসেম্বর এই নিয়ে দু’জনের মধ্যে তুমুল বচসা বাঁধে। তখনই রাগের বশে বাবাকে লোহার রড দিয়ে মারধর করে ভিঠালা। তার জেরেই মৃত্যু হয় পরশুরামের। এরপর পরশুরামের দেহ ৩২টি টুকরো করে মান্টুর বাইপাসের ধারে নিজেদের ফার্ম হাউসের কুয়োয় ফেলে দেয় ভিঠালা।

জানা গিয়েছে, বেশ কয়েকদিন পরশুরামকে দেখতে না পেয়ে স্থানীয়দের সন্দেহ হয়। তাঁরাই মৃতের স্ত্রী ও বড় ছেলেকে খবর দেন। তাঁদের অভিযোগের ভিত্তিতে তদন্ত নামে পুলিশ। আটক করা হয় বিঠালাকে। তাকে জিজ্ঞাসাবাদ করতেই হত্যার বিষয়টি সামনে আসে। মাটি কাটার মেশিন দিয়ে ওই কুয়ো থেকে পরশুরামের দেহাংশ উদ্ধার করেছে পুলিশ। দেহ টুকরো করার কাজে ব্যবহৃত অস্ত্রটির খোঁজ করছেন তদন্তকারী। শুধু বচসা নাকি অন্য কারণে খুন, জানার চেষ্টা করছেন তাঁরা।

Related articles

দাদার দেখানো পথেই সাফল্য, ছাত্রীদের মধ্যে প্রথম বেদশ্রুতির লক্ষ্য ইঞ্জিনিয়ারিং

দাদার দেখানো পথে হেঁটেই সাফল্যের দেখা পেল মাধ্যমিকে ছাত্রীদের মধ্যে প্রথম হওয়া বেদশ্রুতি সিনহা(Bedoshruti Sinha )।২০১৪ মাধ্যমিকে দাদা...

ঘূর্ণাবর্ত-নিম্নচাপের জেরে রাজ্যজুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস! 

শুক্রবার সকাল থেকে মেঘলা আকাশ দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। উত্তরবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির খবর মিলেছে। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather...

নির্বাচনী ফল বেরোনোর পর দলবিরোধী মন্তব্য কেন, ৫ মুখপাত্রকে শো-কজ তৃণমূলের 

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে (WB Assembly Election 2026) তৃণমূল কংগ্রেসের (TMC) পরাজয়ে দল বিরোধী মন্তব্য করতে দেখা গেছে জোড়াফুলের...

সফটওয়্যার ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন মাধ্যমিকে প্রথম স্থানাধিকারী অভিরূপের 

প্রকাশিত হয়েছে মাধ্যমিক ২০২৬-র ফলাফল (Madhyamik 2026)। প্রথম স্থান অর্জন করেছেন উত্তর দিনাজপুর জেলার সারদা বিদ্যামন্দির স্কুলের ছাত্র...