Tuesday, June 16, 2026

পঞ্চায়েত নির্বাচনের বিজ্ঞপ্তি প্রকাশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের

Date:

Share post:

পঞ্চায়েত নির্বাচনের বিজ্ঞপ্তি (Panchayat Election Notification) প্রকাশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর করা জনস্বার্থ মামলার শুনানিতে এই নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ। রাজ্য নির্বাচন কমিশন মামলার পরবর্তী শুনানির আগে বিজ্ঞপ্তির দিন প্রকাশ করতে পারবে না।

পঞ্চায়েত নির্বাচনে কেন্দ্রীয় বাহিনীর দাবিতে গত সোমবার কলকাতা হাই কোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করেন শুভেন্দু অধিকারী। পাশাপাশি অবসরপ্রাপ্ত কোনও বিচারপতির নজরদারিতে পঞ্চায়েত ভোট করানোরও আর্জি জানিয়েছিলেন বিরোধী দলনেতা।

হাই কোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চে মঙ্গলবার মামলাটির শুনানি হয়। কিন্তু সেখানে এই প্রস্তাবের বিরোধিতা করে রাজ্য নির্বাচন কমিশন। এখনই পঞ্চায়েত ভোট নিয়ে কোনও অন্তর্বর্তিকালীন স্থগিতাদেশ না দেওয়ার আর্জিও জানানো হয়। কিন্তু সেদিন শুভেন্দুর তরফে কোনও আইনজীবী উপস্থিত ছিলেন না। তিনি অসুস্থ বলে শুনানিতে উপস্থিত থাকতে পারেননি বলে জানানো হয় আদালতে। বুধবার পরবর্তী শুনানির দিক ঠিক হয়। পরে শুনানির দিন পরিবর্তন করে বৃহস্পতিবার করা হয়। সেখানেই দুই বিচারপতির বেঞ্চ এই নির্দেশ দিল।

Related articles

দায়িত্ব আপনাদেরই: কুণাল-সহ তৃণমূল নেতাদের ডিম ছোড়ার প্রতিবাদে শাহকে চিঠি সৌগতর

প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে তৃণমূল বিধায়ক কুণাল ঘোষের (Kunal Ghosh) উপর হামলার নিন্দা করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী...

৮০ লাখ টাকায় পাইয়ে দেবেন দোকানের অনুমতি! স্বরূপের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ মহিলার

টলিউডে তোলাবাজি ও শ্লীলতাহানির পর ফের মারাত্মক অভিযোগ স্বরূপ বিশ্বাসের (Swarup Biswas) বিরুদ্ধে। গত রবিবার রিজেন্ট পার্ক থানায়...

মোহনবাগানের নতুন কোচের নাম নিয়ে রইল বড় আপডেট, মণিপুরে আহত দলের ফুটবলার

আসন্ন মরশুমে সার্জিও লোবেরা যে কোচ থাকছেন না মোহনবাগান(Mohun Bagan) দলে তা আগেই নিশ্চিত হয়ে গিয়েছে। কে হতে...

নন্দীগ্রামের পর ভবানীপুর! ভোটের ফলকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা মমতার

ভবানীপুরে ভোটের ফলকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে (Kolkata High Court) মামলা দায়ের করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...