Tuesday, May 19, 2026

দ্বিতীয় টেস্টে পিচ বুঝতে পারলেন না রাহুল, খেলতে নেমে রেকর্ড গড়লেন উনাদকাট

Date:

Share post:

প্রথম টেস্ট জিতে বৃহস্পতিবার বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট খেলতে নামল ভারত। দুই ম‍্যাচের সিরিজে ১-০ এগিয়ে কে এল রাহুলের দল। দ্বিতীয় টেস্টেও রোহিত না থাকায় দলকে নেতৃত্ব দেবেন রাহুল। তবে দ্বিতীয় টেস্টে নাকি মীরপুরের পিচই বুঝতে পারলেন না ভারত অধিনায়ক। টসের পর এমনটাই জানান রাহুল।

রাহুল বলেন,” বাংলাদেশের মতো আমরাও টসে জিতলে আগে ব্যাটই করতাম। তবে আমার কাছে এই উইকেটটা ধাঁধার মতো লাগছে। প্রচুর ঘাস রয়েছে। আমি খুব একটা হতাশ নই। কারণ এই উইকেট থেকে কী আশা করা উচিত সেটাই বুঝতে পারছি না। কোচিং স্টাফ এবং অভিজ্ঞ ক্রিকেটারদের থেকে উপদেশ নিয়েছি। তাতে বুঝেছি এই পিচে ব্যাট করা খুব একটা কঠিন হবে না। সামান্য বাউন্স রয়েছে।”

তবে প্রথম টেস্ট জেতার পাশাপাশি দ্বিতীয় টেস্ট জেতার ব‍্যাপারেও আত্মবিশ্বাসী রাহুল। এই নিয়ে তিনি বলেন,” প্রথম টেস্ট জেতার ফলে আমাদের মধ্যে আত্মবিশ্বাস রয়েছে। দ্বিতীয় টেস্টেও ভাল ফল করার ব্যাপারে আমরা আশাবাদী। প্রথম ইনিংসে ভাল বল করতে হবে।”

 

এদিকে দ্বিতীয় টেস্ট খেলতে নেমেই রেকর্ড গড়লেন জয়দেব উনাদকাট। বৃহস্পতিবার কুলদীপ যাদবের জায়গায় ভারতের প্রথম একাদশে জায়গা পান বাঁহাতি এই পেসার। বাংলাদেশের বিরুদ্ধে খেলতে নেমে মীরপুরে দুটি উইকেট তুলে নিয়েছেন তিনি। উনাদকাট ১২ বছর পর ভারতের জার্সিতে টেস্ট খেলতে নামলেন। প্রথম ভারতীয় হিসাবে দু’টি টেস্ট খেলার মাঝে এতদিন দলের বাইরে থাকার রেকর্ড গড়লেন উনাদকাট।

আরও পড়ুন:শারীরিক অবস্থার অবনতি পেলের, আরও বেশ কয়েকদিন থাকবেন হাসপাতালে

 

Related articles

প্রাক্তন তৃণমূল বিধায়ক রাজীব বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীর আকস্মিক প্রয়াণ, গভীর শোকপ্রকাশ মমতার 

প্রয়াত হলেন প্রাক্তন তৃণমূল বিধায়ক তথা ডেবরা বিধানসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী রাজীব বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী অঞ্জনা বন্দ্যোপাধ্যায়। তাঁর এই...

অন্নপূর্ণা যোজনা পেতে যোগ্যতা কি: বিজ্ঞপ্তি প্রকাশ রাজ্য সরকারের

নতুন করে মহিলাদের স্বনির্ভরতার প্রতিশ্রুতি নির্বাচনের আগে দিয়েছিলেন বিজেপির শীর্ষ নেতারা। এবার তার প্রয়োগ শুরু বিজেপি বাংলার ক্ষমতায়...

কাটমানি থেকে দেহ ব্যবসা: একের পর এক গ্রেফতারি রাজ্যে

বাংলার ক্ষমতায় আসার পর বিজেপি দুর্নীতি নিরোধে বারবার প্রতিশ্রুতি দিয়েছে। রাজ্য পুলিশকে সেই কাজে তৎপর করে তোলা হয়েছে।...

ক্রীড়া ক্ষেত্রে পরিকাঠামোর উন্নতিতে জোর নিশীথের, বাড়ল আর্থিক পুরস্কারের অঙ্কও

বিগত ১৫ বছরে খেলাধূলায় পিছিয়ে পড়া বাংলাকে চাগিয়ে তুলতে আসরে নতুন ক্রীড়া দফতর। খেলোয়াড়দের উৎসাহিত করতে একাধিক নতুন...