Wednesday, March 18, 2026

উপত্যকায় বড় সাফল্য! নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহ*ত ৪ জঙ্গি

Date:

Share post:

বর্ষশেষের আগে ফের উপত্যকায় বড়সড় সাফল্য পেল নিরাপত্তা বাহিনী। বুধবার সকালেই জম্মু ও কাশ্মীরের সিধরা এলাকায় গুলির লড়াইয়ে খতম ৪ জঙ্গি ।জঙ্গিরা ওই এলাকায় বেশ কয়েকদিন ধরে লুকিয়ে ছিল বলে জানা গেছে।


আরও পড়ুন:জম্মু কাশ্মীরে পরিযায়ী শ্রমিক মেরে ফেলার অভিযোগে গ্রেফতার ৩ জ*ঙ্গি
জম্মু ও কাশ্মীর পুলিশের তরফে জানা গেছে, জঙ্গিরা একটি ট্রাকে লুকিয়ে জম্মু থেকে শ্রীনগরের পথে যাচ্ছিল। গোপন সূত্রে খবর পেয়ে ট্রাকের কাছে নিরাপত্তা বাহিনী যেতেই শুরু হয় গুলির লড়াই। দুপক্ষের লড়াইয়ে চারজন জঙ্গি মারা যায়। তারা কোন জঙ্গি গোষ্ঠীর সদস্য ছিল তা এখনও জানা যায়নি। ঘটনাস্থল থেকে ৭টি একে-৪৭ উদ্ধার করা হয়েছে। পাওয়া গিয়েছে ৩টি পিস্তল-সহ আরও আগ্নেয়াস্ত্র। নতুন বছরের আগে ওই জঙ্গিরা কোনও নাশকতার ছক কষছিল বলেই অনুমান।


একদিন আগেই উপত্যকার উধমপুর জেলা থেকে ১৫ কেজি বিস্ফোরক উদ্ধার হয়েছিল। ঘটনাস্থল থেকে প্রায় ৪০০ গ্রাম আরডিএক্স, সিলিন্ডারের আকারের আইইডি, সাতটি ৭.৬২ মিলিমিটারের কার্টরিজ ও পাঁচটি ডেটোনেটর পাওয়া যায়। আশঙ্কা, কোনও বড় জঙ্গি হামলার ছক কষছিল জেহাদিরা। সেখান থেকে লস্কর-ই-তৈবার নামাঙ্কিত প্যাড পাওয়া গিয়েছিল। একজনকে গ্রেফতার করা হয়। এরপরই বুধবার খতম হল ৪ জঙ্গি। যা নিরাপত্তা বাহিনীর নয়া সাফল্য বলে মনে করা হচ্ছে।

spot_img

Related articles

বাম জোটসঙ্গী হয়েই লড়াই: ঘোষিত CPIML-এর ১০ প্রার্থী

অস্তিত্ব সংকটে দাঁড়িয়েও নির্বাচনের আগে জেদ ছাড়তে নারাজ সিপিআইএম। যার ফলে একাধিক বাম শরিকদলের সঙ্গেই সংঘাত। তবে এই...

ইজরায়েলি মিসাইলে মৃত্যু ইরান নিরাপত্তা প্রধানের: হরমুজে ট্রাম্পের পাশে কেউ নেই

পশ্চিম এশিয়ার একাধিক দেশে ব্যাপক ক্ষয় করলেও সাম্প্রতিক যুদ্ধে ইরানের যে বড় ক্ষতি হচ্ছে তা বলাই বাহুল্য। এই...

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে উন্নতি, অর্থাগম ও সতর্কতা – ১২ রাশির বিস্তারিত ভবিষ্যৎফল

গ্রহ-নক্ষত্রের অবস্থানের তারতম্যে আজকের দিনটি ১২টি রাশির জন্য ভিন্ন ভিন্ন অভিজ্ঞতা নিয়ে আসতে পারে। কোথাও সাফল্যের ইঙ্গিত, কোথাও...

ভোটের আসরে সন্তান-স্ত্রী-ভাই: শহর থেকে জেলায় তৃণমূল প্রার্থী পরিবারের সদস্যরা

রাজনীতিতে পরিবারবাদ কোনও নতুন তত্ত্ব নয়। বিধানসভা কেন্দ্র তো বটেই, অন্য কেন্দ্র দখল করতেও অনেক সময় একই পরিবারের...