Saturday, April 4, 2026

রাজ্য সরকারের বিশেষ উদ্যোগ! জিনোম সিকোয়েন্সের পরীক্ষা এবার ট্রপিক্যালেই

Date:

Share post:

রাজ্য সরকারের উদ্যোগে স্কুল অব ট্রপিক্যাল মেডিসিনে (Calcutta School of Tropical Medicine) চালু হল জিনোম সিকোয়েন্সের ব্যবস্থা। এর ফলে জিনোম সিকোয়েন্সের (Genome Sequence) জন্য চণ্ডীগড় পিজিআই (Chandigarh PGI) বা কোনও ভিন রাজ্যে কেন্দ্রীয় পরীক্ষাগারে আর নমুনা পাঠাতে হবে না। কলকাতার স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনেই এখন জিনের চরিত্র বিশ্লেষণ করা যাবে। ফলে আরও দ্রুত রিপোর্ট পাওয়া যাবে।

এতদিন চণ্ডীগড় পিজিআই থেকে এই রিপোর্ট আসতে অন্তত ৩-৪ সপ্তাহ সময় লেগে যেত। তবে এখন মাত্র ৭ দিনের মধ্যে স্কুল অব ট্রপিক্যাল মেডিসিনে জিনোম সিকোয়েন্সের রিপোর্ট পাওয়া যাবে। রাজ্য সরকারের উদ্যোগে জিনোম সিকোয়েন্সের ব্যবস্থা পশ্চিমবঙ্গে এই প্রথম। স্কুল অব ট্রপিক্যাল মেডিসিনের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান ও বিধায়ক ডাঃ রানা চট্টোপাধ্যায় জানান, ডিসেম্বরের মাঝামাঝি সময় থেকে এখানে এই ব্যবস্থা চালু হয়েছে। অচেনা ভাইরাসের প্রকৃতি ও তার জিনের চরিত্র বদলের বিষয়ে খুঁটিনাটি সমস্ত তথ্য এখানে পাওয়া যাবে। ৪টি নমুনার একসঙ্গে বিশ্লেষণ করা যাবে।

তিনি আরও বলেন, জিনোম সিকোয়েন্সের গুরুত্ব কতটা তা আমরা কোভিডের (Covid) সময় দেখেছি। এছাড়াও কোনও অচেনা ভাইরাসের চরিত্র বুঝতেও জিনোম সিকোয়েন্স অপরিহার্য। এখানে বিভিন্ন ভাইরাসের জিনোম সিকোয়েন্স এখন চালু হলেও ছত্রাকঘটিত কিছু রোগও শনাক্ত করা হবে। এর জন্য নির্দিষ্ট কিছু কিট দরকার। আগামী দিনে সেটিও এখানে করার চিন্তাভাবনা করা হচ্ছে।

তবে রাজ্য সরকারের উদ্যোগে স্কুল অব ট্রপিক্যাল মেডিসিনে জিনোম সিকোয়েন্সের ব্যবস্থা চালু হওয়ায় খুশি রাজ্যের চিকিৎসক মহল। চিকিৎসকরা বলছেন, উন্নততর চিকিৎসার ক্ষেত্রে এই ব্যবস্থা খুবই কার্যকর হবে। রাজ্য সরকারের উদ্যোগে কলকাতার স্কুল অব ট্রপিক্যাল মেডিসিনে জিনোম সিকোয়েন্স চালু হয়ে যাওয়ায় করোনার বিরুদ্ধে লড়াই আরও জোরালো হল।

 

 

Related articles

মন্ত্রী হবেন কুণাল ঘোষ? সাক্ষাৎকারে ফাঁস করলেন মনের ইচ্ছা

ঘটনাবহুল রাজনৈতিক জীবনে কখনও রাজ্যসভার সাংসদ, কখনও জেলযাত্রা। তবে সবটাই সশব্দে। এবার প্রথমবার জনপ্রতিনিধিত্বের জন্য ভোটের ময়দানে সাংবাদিক...

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...