Saturday, May 16, 2026

‘নজরে বিশ্বকাপ, ওয়ার্কলোডের কথা মাথায় রেখেই ক্রিকেটারদের ঘুরিয়ে ফিরিয়ে খেলানো হচ্ছে’: হার্দিক

Date:

Share post:

টি-২০ বিশ্বকাপের ব‍্যর্থতার পর ক্রিকেটের ছোট  ফর্ম‍্যাটে ভারতের নেতৃত্বের ভার থাকে হার্দিক পান্ডিয়ার হাতে। ছোট ফর্ম‍্যাটের দায়িত্ব তাঁর কাঁধে তুলে দেওয়ার পর সফল হার্দিক। আর এতেই ক্রিকেটের একাংশের মতে টি-২০ দলের অধিনায়ক করা হক পান্ডিয়াকে। এমনকি সূত্রের খবর ছোট ফর্ম‍্যাটে খুবই কম খেলতে দেখা যাবে রোহিত শর্মা-বিরাট কোহলিদের। জানা যাচ্ছে একদিনের বিশ্বকাপের দিকে নজর দেওয়ার জন‍্য বিরাট-রোহিতদের ফোকাসড থাকতে বলেছে বোর্ড। বৃহস্পতিবার একই কথা শোনা গেল হার্দিকের গলাতেও।

শ্রীলঙ্কা ম‍্যাচের আগে হার্দিক বলেন,”রোহিত দলে ফিরেছে। তাই আমি একটু স্বস্তিতে রয়েছি। নিজের শারীরিক সক্ষমতা এবং খেলার প্রতি আরও জোর দিয়েছি। চেষ্টা করব দলে থেকে নিজে যা জানি সেটা ভাগ করে নিতে। যদি কোনও সময় আমার সাহায্য বা পরামর্শ দরকার হয়, তা হলে সব সময় আমি আছি। শারীরিক ভাবে খুবই ভাল জায়গায়। একটা নির্দিষ্ট পরিকল্পনা মেনে এগোচ্ছি। বিশ্বকাপ আর ৬-৭ মাস দূরে। তার আগে ওয়ার্কলোডের ব্যাপারটা মাথায় রাখাই সবার আগে দরকার।”

বৃহস্পতিবার ইডেনে শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম‍্যাচ খেলতে নেমেছে ভারতীয় দল। প্রথম ম‍্যাচ জিতে ইতিমধ্যেই সিরিজে ১-০ গোলে এগিয়ে টিম ইন্ডিয়া। বৃহস্পতিবার দ্বিতীয় ম‍্যাচ জিতে তিন ম‍্যাচের সিরিজ পকেটে পুরতে মরিয়া রোহিত শর্মারা।

Related articles

৮ বছর আগের মামলায় কবি শ্রীজাতকে শর্তসাপেক্ষে জামিন

রাজ্যে বিধানসভা নির্বাচনের আবহেই আট বছর আগের দায়ের করা মামলায় কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের (Srijat Banerjee) বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা...

নেতাজি ইন্ডোরে শুরু ‘এডুকেশন ইন্টারফেস ২০২৬’, কেরিয়ারের দিশা খুঁজতে ভিড় পড়ুয়াদের 

বর্তমান যুগে দাঁড়িয়ে সঠিক সময়ে সঠিক কেরিয়ার নির্বাচন করাই ছাত্রছাত্রীদের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আর সেই চ্যালেঞ্জকে সহজ...

আর জি কর-তদন্তে বিস্ফোরক অভিযোগ বিজেপি সাংসদের, অভিজিতের নিশানায় CBI আধিকারিক সীমা

হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পালের নির্দেশে আর জি কর মামলার (RG Kar Case) শুনানির জন্য সম্পূর্ণ নতুন একটি...

এবার অবাধ নির্বাচন হবে, বিজেপি প্রার্থীকে ১ লক্ষ ভোটে জেতান: আহ্বান শুভেন্দুর

"এতদিন ছিল, অবাধে ভোট হয়নি। এবার হবে। বিজেপি (BJP) প্রার্থীকে ১ লক্ষ ভোটে জেতান"। শনিবার ফলতায় (Falta) দলীয়...