Thursday, February 26, 2026

মধ্যবিত্তর পাতে টান! ফের ঊর্ধ্বমুখী ডিমের দাম

Date:

Share post:

পোচ থেকে ডিম সেদ্ধ। মধ্যবিত্তদের কাছে সস্তায় সুস্বাদু প্রোটিন মানেই ডিম।কিন্তু সেই ডিমই এখন মহার্ঘ্য। কলকাতার বিভিন্ন বাজারে পোলট্রির ডিমের দাম একলাফে বেড়ে দাড়াল সাড়ে সাত টাকা। হাঁসের ডিমের দাম ১২ টাকা। গত বছরের নভেম্বরে শেষবার বেড়েছিল ডিমের দাম। সেবার অবশ্য ৫০ পয়সা বেড়েছিল ডিমের দাম। ডিমের দামবৃদ্ধিতে স্বাভাবিকভাবেই মধ্যবিত্তের পকেটে টান পড়েছে।

আরও পড়ুন:ভিক্ষা চাইব না, নিজেদেরটা বুঝে নেব: কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে কড়া আক্রমণ মুখ্যমন্ত্রীর

চলতি শীতের মরসুমে শাক-সবজির দাম তুলনামূলক নিয়ন্ত্রণ। কিন্তু ডিমের দাম ক্রমবর্ধমান হারে বৃদ্ধি পাওয়ায় মধ্যবিত্তর হেঁশেলে আগুন! দিন দিন ডিমের দাম বৃদ্ধি দেখে কার্যত স্তম্ভিত গৃহস্তরা। যে হারে ডিমের দাম বাড়ছে তাতে তা-ও ক্রমশ হাতের নাগালের বাইরে চলে যাচ্ছে বলেই মনে করছেন কেউ কেউ। ব্যবসায়ীদের দাবি, ডিমের জোগান কম। চাহিদা বেশি। এছাড়া আমদানির খরচও বেড়েছে। তাই ক্রমশ বাড়ছে ডিমের দাম। তবে ডিমের দাম বাড়লেও লাভ হচ্ছে না বলেই জানান ব্যবসায়ীরা।

ডিমের দাম একলাফে এতটা বৃদ্ধি পাওয়ায় কপালে ভাঁজ মধ্যবিত্তর।স্কুলের মিড ডে মিল হোক বা স্বল্প খরচে পুষ্টিকর খাবার হোক, খাদ্যতালিকায় ডিম সব খাদ্যের পরিপূরক।কিন্তু ডিমের দাম বারবার বৃদ্ধি পাওয়ায় টান পড়ল সাধারণ মানুষের পাতেও।

 

spot_img

Related articles

খাতা দেখতে হবে গোপনেই, উত্তরপত্র সুরক্ষিত রাখতে একগুচ্ছ কড়া নির্দেশ পর্ষদের

মাধ্যমিকের উত্তরপত্র মূল্যায়নের ক্ষেত্রে পরীক্ষকদের জন্য একগুচ্ছ কড়া নির্দেশিকা জারি করল মধ্যশিক্ষা পর্ষদ। খাতার সুরক্ষা এবং গোপনীয়তা বজায়...

নবম শ্রেণির রেজিস্ট্রেশনে অন্তিম সুযোগ! ফের পোর্টাল খুলল পর্ষদ

যে সমস্ত পড়ুয়া গত বছর নবম শ্রেণিতে পাঠরত থাকা সত্ত্বেও নির্দিষ্ট সময়ে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারেনি, তাদের...

রাজ্যে স্থায়ী ডিজিপি নিয়োগের তোড়জোড়, নবান্নের কাছে নামের তালিকা চাইল ইউপিএসসি

দীর্ঘ টালবাহানার পর অবশেষে রাজ্যের স্থায়ী পুলিশ মহানির্দেশক বা ডিজিপি নিয়োগের প্রক্রিয়া শুরু হতে চলেছে। সম্প্রতি ইউনিয়ন পাবলিক...

সুপ্রিম ‘ধমকে’ পিছু হটছে NCERT! বন্ধ হল বিতর্কিত বই বিক্রি

কীভাবে অষ্টম শ্রেণির পড়ুয়াদের পাঠ্য হতে পারে বিচার ব্যবস্থার দুর্নীতি? এই প্রশ্নের উত্তরে বিচার ব্যবস্থাকে পরিকল্পিতভাবে অসম্মান করার...