Saturday, March 14, 2026

সন্তোষ ট্রফির মূলপর্বে কঠিন গ্রুপে বাংলা

Date:

Share post:

সন্তোষ ট্রফির মূলপর্বে পৌঁছে গিয়েছে বাংলা। গ্রুপ পর্বে অপরাজিত থেকেই মূলপর্বে পৌঁছেছে বিশ্বজিৎ ভট্টাচার্যের দল। ফেব্রুয়ারি থেকে শুরু মূল পর্বের খেলা। আর সন্তোষ ট্রফিতে মূলপর্বে আরও কঠিন গ্রুপে বাংলা দল। সর্বভারতীয় ফুটবল ফেডারেশন চূড়ান্ত দুটি গ্রুপ ও ম‍্যাচের ক্রীড়াসূচি ঘোষণা করেছে। গ্রুপ ‘বি’-তে রয়েছে বাংলা। যেই গ্রুপকে নিঃসন্দেহে ‘গ্রুপ অফ ডেথ’ বলা যেতেই পারে। কোয়ালিফাইং রাউন্ডে যতটা সহজ ছিল, মূলপর্বে ঠিক ততটাই কঠিন গ্রুপে বাংলা।

মূলপর্বে মোট ১২টি দল খেলবে। ৬টি করে মোট দুটি গ্রুপে ভাগ করা হয়েছে। গ্রুপ ‘বি’-তে বাংলার সঙ্গে রয়েছে শক্তিশালী দল সার্ভিসেস, রেলওয়ে, মেঘালয়। এছাড়াও রয়েছে দিল্লি ও গ্রুপ ২/৬ রানার্স আপ দল। গ্রুপ “এ” তে রয়েছে কেরালা, গোয়া,মহারাষ্ট্র, কর্ণাটক, ওড়িশা ও গ্রুপ ৫ এর উইনার দল। ২ টি গ্রুপ থেকে মোট ৪ দল উঠবে। সেই দলগুলি খেলবে সেমিফাইনাল।

এবার নতুন ফরম্যাট হচ্ছে সন্তোষ ট্রফি। সন্তোষ ট্রফির মূলপর্বের খেলাগুলি হবে ওড়িশাতে। সূত্রের খবর, মূলপর্বের খেলা শেষ হলে, সেই মাসেই দুবাইতে দুটি সেমিফাইনাল, তৃতীয় ও চতুর্থ স্থান নির্ণায়ক ম‍্যাচ এবং ফাইনাল ম‍্যাচ হবে।

একনজরে মূলপর্বে বাংলার ম্যাচগুলি:

১১ ফেব্রুয়ারি – বাংলা বনাম দিল্লি
১৩ ফেব্রুয়ারি – বাংলা বনাম সার্ভিসেস
১৫ ফেব্রুয়ারি – বাংলা বনাম রানার্স আপ গ্রুপ ২/৫
১৮ ফেব্রুয়ারি – বাংলা বনাম রেলওয়ে
২০ ফেব্রুয়ারি – বাংলা বনাম মেঘালয়

আরও পড়ুন:রিয়াধে মেসি-রোনাল্ডোর সঙ্গে সাক্ষাৎ অমিতাভ বচ্চনের, সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট বিগ বি’র

spot_img

Related articles

ইরানের খার্গ দ্বীপে হামলা আমেরিকার, পাল্টা ৫ মার্কিন বিমানে আছড়ে পড়ল তেহরানের ক্ষেপণাস্ত্র 

ইরানের উপকূল থেকে ৩৩ কিলোমিটার দূরে অবস্থিত খার্গ দ্বীপে (Kharg Iceland) হামলা চালালো মার্কিন সেনা (US Army)। খামেনেইর...

আমি আহত: মোদির সভায় যাওয়ার পথে পাথর-বৃষ্টি শশী পাঁজার বাড়িতে, আহত ওসি

নজিরবিহীন হামলা বিজেপি কর্মীদের। খাস কলকাতা শহরে গিরিশ পার্কে নরেন্দ্র মোদির সভায় যোগ দিতে যাওয়া বিজেপি কর্মীরা পাথর...

মঞ্চ থেকে পুলিশের সঙ্গে বাদানুবাদ, সেন্ট্রাল পার্কে হেনস্থার শিকার শিলাজিৎ! 

সল্টলেকের বইমেলা প্রাঙ্গনে (Boimela Prangan) শো করতে গিয়েছিলেন শিলাজিৎ ( Shilajit )। আর সেখানে পুলিশের আচরণের বিরুদ্ধে তীব্র...

চাপের মুখে পিছু হঠল শাহর দফতর: সোনম ওয়াংচুর বিরুদ্ধে গ্রেফতারি তোলা হচ্ছে

লাদাখের পরিবেশ আন্দোলন কর্মী সোনম ওয়াংচুকে জাতীয় নিরাপত্তা আইনে গ্রেফতারি আদৌ আইনসিদ্ধ কী? প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ...