Saturday, May 16, 2026

গণতন্ত্রের আসল সৌন্দর্য: কলেজিয়াম নিয়ে প্রাক্তন বিচারপতির বক্তব্য শেয়ার করে পোস্ট রিজিজুর

Date:

Share post:

কলেজিয়াম নিয়ে কেন্দ্রীয় সরকারের সুর প্রাক্তন বিচারপতির গলায়। আর সেই মন্তব্যকে সমর্থন করে তাঁর সাক্ষাৎকার নিজের টুইটার হ্যান্ডেলে (Tweeter Handle) শেয়ার করলেন কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরেন রিজিজু (Kiren Rijiju)। তাঁর মতে, “জনগণ জনপ্রতিনিধি নির্বাচিত করেন। জনপ্রতিনিধিরাও জনগণের স্বার্থে কাজ করেন।”

সম্প্রতি দিল্লি হাই কোর্টের (Delhi High Court) অবসরপ্রাপ্ত বিচারপতি আরএস সোধি (R S Sodhi) একটি ইউটিউব চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে অভিযোগ করেন, সংবিধানকে কুক্ষিগত করে রাখছে সুপ্রিম কোর্ট (Supreme Court)। কেন্দ্রীয় সরকারের সুরেই কলেজিয়াম ব্যবস্থার কড়া সমালোচনা করে এই ব্যবস্থায় সংস্কার আনার দাবি তোলেন অবসরপ্রাপ্ত বিচারপতি। তাঁর এই বক্তব্যকে সমর্থন করে নিজের টুইটার হ্যান্ডলে ভিডিওটি পোস্ট করেন কিরেন রিজিজু। লেখেন,
“বিচারকের কণ্ঠস্বর… এটাই ভারতীয় গণতন্ত্রের আসল সৌন্দর্য-সাফল্য। জনগণ তাঁদের প্রতিনিধিদের মাধ্যমে নিজেদের শাসন করেন। নির্বাচিত প্রতিনিধিরা জনগণের প্রতিনিধিত্ব করেন এবং আইন প্রণয়ন করেন। আমাদের বিচার বিভাগ স্বাধীন এবং আমাদের সংবিধান সর্বোচ্চ। এরপরেই কটাক্ষ করেন কেন্দ্রীয় আইনমন্ত্রী বলেন, ”যাঁরা জনাদেশকে মানেন না, তাঁরা আসলে নিজেদের সংবিধানের ঊর্ধ্বে দেখতে পছন্দ করেন।”

কলেজিয়াম- যা সুপ্রিম কোর্টের (Suprem Court) প্রধান বিচারপতি এবং প্রবীণ চার বিচারপতিকে নিয়ে গঠিত সেখানে সরকারের প্রতিনিধিত্ব নিশ্চিত করার আবেদন জানিয়ে এর আগে দেশের প্রধান বিচারপতি চন্দ্রচূড়কে চিঠি দিয়েছিলেন রিজিজু। কিন্তু সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বরাবরই কলেজিয়াম ব্যবস্থার পক্ষে সওয়াল করেছেন। কেন্দ্রীয় সরকার বিচারবিভাগকে দখল করতে চাইছে বলে অভিযোগ জানিয়েছে বিরোধী দলগুলিও। এ সবের প্রেক্ষিতে রিজিজুর নয়া টুইটে এই সংঘাত আরও বাড়বে বলে মত বিশেষজ্ঞ মহলের।

Related articles

রবিবার খোলা থাকছে বিদ্যাসাগর সেতু, নয়া নির্দেশিকা জারি পুলিশের 

রবিবার সকাল থেকে রাত পর্যন্ত বন্ধ থাকছে না বিদ্যাসাগর সেতু (Vidyasagar Setu), পূর্ববর্তী নির্দেশিকা প্রত্যাহার করে জানিয়ে দিল...

আজ ডায়মন্ড হারবারে প্রশাসনিক বৈঠক মুখ্যমন্ত্রীর, বিকেলে নন্দীগ্রামে শুভেন্দু

আজ দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করতে ডায়মন্ড হারবার যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। রাজ্যে...

হারিয়ে যাওয়া ‘সপ্তডিঙার’ সন্ধানে গুপ্তধনের হদিশ টিম সোনাদার! বিশেষ প্রাপ্তি সুন্দরী সুন্দরবন

কিশোর মনের রহস্য গল্প বুননে ফের অনবদ্য পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায়। চেনা স্টাইলে ইতিহাস- পুরাণ মিলেমিশে একাকার হলেও চিত্রনাট্যের...

গীতাপাঠ অব্যাহত, মুশকিল আসান মুখ্যমন্ত্রী 

গীতাপাঠে হঠাৎ বাধা। মুশকিল আসান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari)। ঘটনা কী? পুষ্টিশ্রী ধর্মীয় সংস্থা দক্ষিণ কলকাতার...