Thursday, May 14, 2026

পন্থের জন‍্য মহাকাল মন্দিরে পুজো দিলেন সূর্য-কুলদীপ-ওয়াশিংটনরা

Date:

Share post:

ভারতীয় ক্রিকেটার ঋষভ পন্থের জন‍্য পুজো দিলেন সূর্যকুমার যাদব, কুলদীপ যাদব এবং ওয়াশিংটন সুন্দররা। ঋষভ পন্থের দ্রুত আরোগ্য কামনা করে সোমবার সকালে উজ্জয়ীনের মহাকাল মন্দিরে যান ভারতীয় দলের তিন ক্রিকেটার । সেখানেই পন্থের আরোগ্য কামনা করে পুজা দেন তাঁরা।

 

এদিন পুজো দিয়ে বেরিয়ে এক সর্বভারতীয় সংবাদ সংস্থাকে সূর্যকুমার বলেন,”ঋষভের দ্রুত আরোগ্য কামনা করেছি। ওর দলে ফেরা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। নিউজিল্যান্ডের মধ্যে আমরা ইতিমধ্যেই একদিনের সিরিজ জিতে গিয়েছি। শেষ ম্যাচও জিততে চাই। খেলার পাশাপাশি বন্ধুর জন্য পুজো দিতে এলাম।”

সোমবার সকালে উজ্জয়ীনের মহাকাল মন্দিরে যান ভারতীয় দলের তিন ক্রিকেটার সূর্যকুমার যাদব, ওয়াশিংটন সুন্দর এবং কুলদীপ যাদব। সেখানে গিয়ে পুজো দেন তাঁরা। ভগবান শিবের সামনে ভস্ম আরতিও করেন তারা। মন্দিরের প্রথা মেনে ধুতি ও অঙ্গবস্ত্র পরেছিলেন ভারতীয় ক্রিকেটাররা।

ইতিমধ্যেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে একম‍্যাচ বাকি থাকতেই তিন ম‍্যাচের একদিনের সিরিজ পকেটে পুরেছে রোহিত শর্মার দল। আগামিকাল ইন্দোরে তৃতীয় ম‍্যাচে খেলতে নামছে টিম ইন্ডিয়া। তৃতীয় ম‍্যাচে কিউইদের হারিয়ে হোয়াইটওয়াশ করতে মরিয়া ভারতীয় দল।

আরও পড়ুন:আল নাসেরের হয়ে অভিষেক রোনাল্ডোর, প্রথম ম‍্যাচে সমর্থকদের হতাশ করলেন সিআরসেভেন


Related articles

সাসপেন্ড দমকল আধিকারিক: তিলজলার ঘটনায় কর্পোরেশনকে নোটিশ, জানালেন অগ্নিমিত্রা

তিলজলার আগুনের ঘটনায় একের পর এক পদক্ষেপ বর্তমান রাজ্য সরকারের। বুধবারই ভাঙা শুরু হয়েছে বাড়ি। জমা পড়েছে দমকল...

টলিউডে ক্ষমতার পালাবদল: চার বিধায়ককে দায়িত্ব দিলেন শুভেন্দু

বাংলা চলচ্চিত্র জগতের এক ঝাঁক কৃতি তারকা এবার বিজেপির বিধায়ক হিসাবে রাজ্যে জায়গা করে নিয়েছেন। সেই সময়ই টলিউডে...

মজাদার চ্যালেঞ্জে ‘মুচমুচে’ প্রমাণ, বিশ্বের সেরা ফ্রেঞ্চ ফ্রাইজের দাবি ওয়াও মোমোর

ফ্রেঞ্চ ফ্রাই খেতে কে না ভালোবাসে! কিন্তু গরম প্যাকেট খোলার কিছুক্ষণ পরেই তা নেতিয়ে গেলে মন খারাপ হওয়াটাই...

পাঁচ টাকায় এবার মাছে-ভাতে বাঙালি, আমজনতার পাতে বড় চমক রাজ্যের 

বাঙালির পাতে এবার শুধু ডিম নয়, জায়গা করে নিতে চলেছে মাছও। রাজ্য সরকারের নতুন পরিকল্পনায় এবার মাত্র পাঁচ...