Wednesday, April 15, 2026

PMAY: আবাস যোজনার অনুমোদনের সময়সীমা বাড়াল কেন্দ্র

Date:

Share post:

রাজ্যের যুক্তির কাছে মাথা নিচু করে আবাস যোজনায় বাড়ি তৈরির অনুমোদন দেওয়ার সময়সীমা বাড়ালো কেন্দ্র। ৩১ শে জানুয়ারি পর্যন্ত প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনার অধীনে বাড়ি তৈরির অনুমোদন দেওয়া যাবে বলে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের তরফে রাজ্যকে চিঠি দিয়ে জানানো হয়েছে। আগে ওই সময়সীমা ছিল ৩১শে ডিসেম্বর।

আবাস যোজনা প্রকল্পের অনুমোদন ও বরাদ্দ নিয়ে দীর্ঘ দিন টালবাহানা করছে কেন্দ্র। টাকার বদলে চাপিয়ে দেওয়া হয়েছে একাধিক শর্ত। যার মধ্যে অন্যতম ৩১ ডিসেম্বরের মধ্যে বাড়ি তৈরির চুড়ান্ত তালিকা অনুমোদনের বিষয়টি। নবান্নের তরফে সেই সময়সীমা বাড়ানোর আর্জি রাখা হয়েছিল। কিন্তু কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক প্রথম দফায় সেই আর্জি খারিজ করে দেয়। এবার যদিও সেই সময়সীমা বাড়ালো কেন্দ্র। তবে শুধু এরাজ্য নয়, বাকি সব রাজ্যের জন্যই বাড়ছে সময়সীমা।জানা গেছে কেন্দ্রীয় বরাদ্দ পেয়েও বাড়ি তৈরির অনুমোদন দেওয়ার ক্ষেত্রে একাধিক রাজ্য পিছিয়ে পড়েছে। বিশেষত উত্তর প্রদেশর মত রাজ্যগুলি ও এখনো পর্যন্ত গ্রামীন আবাস যোজনার লক্ষাধিক অনুমোদন বকেয়া রয়েছে। সেক্ষেত্রে নির্দিষ্ট সময়সীমার মধ্যে বাড়ি তৈরির অনুমোদন না দেওয়া হলে সেই রাজ্যের কোটা অন্য রাজ্যে চলে যেতে পারে। সে ক্ষেত্রে অন্যান্য রাজ্যগুলিরও বরাদ্দ কোটা অন্য রাজ্যে চলে যেতে পারে। তার জন্যই এই বাড়ি তৈরির অনুমোদন দেওয়ার সময়সীমা বাড়ানো হয়েছে বলেই দাবি নবান্নের আধিকারিকদের একাংশের।

আরও পড়ুন- সুন্দরবনে নিষিদ্ধ এলাকায় কাঁকড়া ধরতে গিয়ে বাঘের হামলায় মৃ*ত্যু মৎস্যজীবীর

 

Related articles

IPL: ৫ ম্যাচে নাইটদের দিশাহীন ক্রিকেট, দলের খেলায় বিরক্ত বাদশা!

কেকেআর(KKR) নয়, শাহরুখ খানের দলের নতুন নাম হওয়া উচিত কেকে 'হার'। পাঁচ ম্যাচ হয়ে গেল এখনও জয়ের দেখা...

এক্সপ্রেস গতিতে প্রচার: পয়লা বৈশাখ থেকে কোন পথে প্রচার, পথ নির্দেশ অভিষেকের

প্রতিপক্ষ যেখানে শুধু বিজেপি বা বিরোধী দলগুলি নয়, সেখানে লড়াইটা যে আরও শক্ত হাতে করতে হবে তা স্পষ্ট...

IPL: ৫ ম্যাচে জয়হীন, সিএসকের ডেরায় হতশ্রী ব্যাটিংয়ে হার রাহানেদের

হারের ধারা অব্যাহত কেকেআরের (KKR)। সিএসকের (CSK) বিরুদ্ধে ৩২ রানে হার নাইটদের। পাঁচ ম্যাচ হয়ে গেল জয়ের দেখা...

ভোটের দিন আমিই থাকব কন্ট্রোল রুমে, স্ট্রং রুমে ৩০০ ‘প্রহরী’, নির্দেশ অভিষেকের

ভোটের নির্ঘণ্ট ঘোষণা হয়ে গিয়েছে। হাতে সময় কম। এই পরিস্থিতিতে নির্বাচনী রণকৌশল স্থির করতে এবং কর্মীদের চাঙ্গা করতে...