Saturday, May 9, 2026

অস্ট্রেলিয়া সিরিজে বুমরাহ-এর দলে ফেরা নিয়ে মুখ খুললেন রোহিত

Date:

Share post:

অস্ট্রেলিয়া সিরিজে যশপ্রীত বুমরাহকে পাওয়া যাবে কিনা জানেন না ভারত অধিনায়ক রোহিত শর্মা। মঙ্গলবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজ জয়ের পর এমনটাই জানালেন রোহিত। বললেন, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম দুটো টেস্টে ওকে পাব না।

মঙ্গলবার নিউজিল্যান্ড ম‍্যাচ শেষে সাংবাদিক সম্মেলনে অস্ট্রেলিয়া সিরিজে বুমরাহ-এর দলে ফেরা নিয়ে রোহিত শর্মাকে প্রশ্ন করা হলে ভারত অধিনায়ক বলেন,”বুমরাহ-এর দলে ফেরা নিয়ে আমি এখনও কিছু জানি না। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম দুটো টেস্টে ওকে পাব না। আশা করছি পরের দুটো টেস্টে ওকে পাব। কিন্তু সেটাও আমার আশা। বুমরাহ ফিরতে পারবে কি না জানি না। আমরা জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির চিকিৎসকেদের সঙ্গে যোগাযোগ রাখছি। বুমরাহর পুরো সুস্থ হতে যত সময় লাগবে সেটা ওকে দেওয়া হবে।”

অক্টোবরে দেশের মাটিতে বসতে চলছে  একদিনের বিশ্বকাপের আসর। সেসময় দলে বুমরাহকে প্রয়োজন। গুরুত্বপূর্ণ ক্রিকেটারকে নিয়ে যে কোনও ঝুঁকি নিতে চাইছে না দল, সে কথা শোনা গেল রোহিতের মুখেও। এই নিয়ে ভারত অধিনায়ক বলেন, “চোট সারিয়ে ফেরা সহজ নয়। পুরোপুরি সুস্থ হয়ে না ফিরলে আবার চোট লাগার সম্ভাবনা থাকে। আর সামনের কয়েক মাসে অনেক খেলা আছে। তাই আমরা পুরো সুস্থ বুমরাহকে চাইছি।”

আরও পড়ুন:Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

Related articles

রাজ্য প্রশাসনে বড়সড় রদবদল! ব্যাপক বদলি সিএমও-সহ ৪৬ দফতরে 

রাজ্যপাটে পালাবদলের পর থেকেই প্রশাসনিক কাঠামো ঢেলে সাজানোর প্রক্রিয়া শুরু করেছে নতুন সরকার। সেই রদবদলের প্রথম কোপ গিয়ে...

বেটিং নিয়ে বিসিবির বড় পদক্ষেপ, অভিযুক্তদের সাময়িক সাসপেনশনের সিদ্ধান্ত

বাংলাদেশের ক্রিকেটে ফের দুর্নীতির অভিযোগ। বাংলাদেশ প্রিমিয়ার লিগকে (Bangladesh Premier League) ঘিরে ম্যাচ গড়াপেটা ও অনিয়মের তদন্তে একাধিক...

প্রাণের কবিকে মনোজ্ঞ অর্ঘ্য: কালীঘাটে রবীন্দ্রজয়ন্তী পালনে তৃণমূলনেত্রী

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫ তম জন্মদিবসে তাঁকে শ্রদ্ধা জানালেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার তাঁর কালীঘাটের বাড়ির সামনেই উদযাপিত...

অভয়া-কাণ্ডের ফাইল আবার খুলতে হবে: পুত্রের কাছে দাবি মুখ্যমন্ত্রীর মা গায়ত্রী অধিকারীর

ছেলে রাজ্যের মুখ্যমন্ত্রী। তাঁর কাছে কী চান শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) মা গায়ত্রী অধিকারী (Gayetri Adhikari)? শনিবার, শুভেন্দুর...