Thursday, April 30, 2026

অস্ট্রেলিয়ান ওপেনের মিক্সড ডাবলসের ফাইনালে সানিয়া-বোপান্না জুটি

Date:

Share post:

অস্ট্রেলিয়ান ওপেনের মিক্সড ডাবলসের ফাইনালে সানিয়া মির্জা। বুধবার অস্ট্রেলিয়ান ওপেনে মিক্সড ডাবলসে জুটি রোহন বোপান্নাকে নিয়ে ফাইনালে উঠলেন সানিয়া। সেমিফাইনালে তাঁরা হারালেন গ্রেট ব্রিটেনের নিল স্কুপস্কি এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ডেসিরাই ক্রাউসিক জুটিকে। খেলার ফল ৭-৬ (৭-৫), ৬-৭ (৫-৭), ১০-৬।

সেমিফাইনালের ম‍্যাচে এদিন হল একেবারে  হাড্ডাহাড্ডি লড়াই। যার ফলে ম্যাচ গড়ায় সুপার টাইব্রেকারে। তবে শেষ হাসি হাসে ভারতীয় জুটিই। ম‍্যাচে এদিন ১ ঘণ্টা ৫২ মিনিট সমানে সমানে লড়াই হলেও অভিজ্ঞতা দিয়ে ম্যাচ বের করে নেন সানিয়ারা। প্রথম সেটে টাইব্রেকারে জিতে নেন সানিয়ারা। দ্বিতীয় সেটেও জয়ের সুযোগ ছিল সানিয়া বোপান্নাদের সামনে। কিন্তু টাইব্রেকারে একাধিক আনফোর্সড এরর করে ম্যাচ জেতার সুযোগ হাতছাড়া করেন তাঁরা। প্রথম দু’সেটের পর ফলাফল ১-১ হওয়ায় সুপার টাইব্রেকে সেমিফাইনালের ফয়সালা হয়। এখানেই অভিজ্ঞতায় বাজিমাত করেন সানিয়া-বোপান্না। সুপার টাইব্রেকারে প্রথম থেকেই এগিয়ে ছিল ভারতীয় জুটি। ৮-৬ ব্যবধানে এগিয়ে থাকার সময় সানিয়ার একটি অনবদ্য ব্যাকহ্যান্ড রিটার্নেই ম্যাচের ফলাফল লেখা যায়। তারপর জয়ের জন্য প্রয়োজনীয় এক পয়েন্ট পেতে বেগ পেতে হয়নি ভারতীয় জুটিকে।

পেশাদার টেনিস জীবনে অস্ট্রেলিয়ান ওপেনই শেষ গ্র্যান্ড স্ল্যাম খেলতে নেমেছেন সানিয়া মির্জা। তাই বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যামকে বিশেষ গুরুত্ব দিচ্ছেন তিনি।

আরও পড়ুন:ঘোষণা হয়ে গেল মহিলাদের আইপিএল-এর পাঁচ দলের নাম

Related articles

প্রস্তুত কলকাতা পুলিশ: হিংসা রুখতে নগরপালের একগুচ্ছ নির্দেশ

ভোট পরবর্তী হিংসা রুখতে নির্বাচন কমিশন কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রাখার সিদ্ধান্ত নিয়েছে। কেন্দ্র থেকে অমিত শাহও সেই সিদ্ধান্ত...

২২৬-এর বেশি আসন তৃণমূলের: স্ট্রং রুমে কড়া নজরের নির্দেশ মমতার, ‘গদি মিডিয়া’র এক্সিট পোল নিয়ে বিস্ফোরক অভিযোগ

২০২৬-এর নির্বাচনে ২২৬টির বেশি আসনে জিতবে তৃণমূল। সংবাদমাধ্যম এক্সিট পোল উড়িয়ে দাবি তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)।...

ধর্ষণে অন্তঃসত্ত্বা নাবালিকার গর্ভপাতের অনুমতিতে সহনুভূতিশীল সুপ্রিম কোর্ট, কেন্দ্রকে ভর্ৎসনা

ধর্ষণের ফলে অন্তঃসত্ত্বা ১৫ বছরের এক নাবালিকার গর্ভপাতের মামালায় কেন্দ্রকে ভর্ৎসনা সুপ্রিম কোর্টের (Supreme Court)। ৩১ সপ্তাহের অন্তঃসত্ত্বা...

‘মসিহা’ শাহরুখ, ক্লান্ত অনুরাগীর খাবারের ব্যবস্থা করে মন জিতলেন নেটভুবনের 

বলিউড বাদশা শাহরুখ খান (Shahrukh Khan) মানেই এমন এক আদর্শ চরিত্র, যা একদিকে যেমন প্রেমে পড়তে বাধ্য করে,...