Monday, March 16, 2026

মেয়েদের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে ভারতের সামনে ইংল্যান্ড

Date:

Share post:

মেয়েদের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে পৌঁছে গিয়েছে ভারত। সামনে ইংল্যান্ড। এ বারই প্রথম এই প্রতিযোগিতা হচ্ছে। তার ফাইনালে পৌঁছে গিয়েছে দু’টি দল। সেমিফাইনালে ভারত হারিয়ে দিয়েছে নিউজিল্যান্ডকে। ইংল্যান্ডের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই শেষে হেরে গিয়েছে অস্ট্রেলিয়া। মাত্র ৩ রানে ম্যাচ জিতে ফাইনালে কড়া নাড়ছে ইংল্যান্ড। রবিবার হবে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনাল।

প্রসঙ্গত, দক্ষিণ আফ্রিকায় হচ্ছে এ বারের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ। শুক্রবার ছিল সেমিফাইনালের লড়াই। প্রথম সেমিফাইনালে ভারত জয়ী হয়েছে ৮ উইকেটে। দ্বিতীয় ম্যাচে প্রথমে ব্যাট করে ইংল্যান্ড তোলে ৯৯ রান। ইংল্যান্ডের বোলাররা হাতে ৯৯ রান নিয়েও লড়াই ছাড়েননি। শেষ পর্যন্ত গ্রেস স্ক্রিভান্সের বলে ম্যাগি ক্লার্ক এলবিডব্লিউ হতেই আনন্দে মেতে ওঠেন ইংল্যান্ডের ক্রিকেটাররা। ১৮.৪ ওভারে ৯৬ রানে ১০ উইকেট হারাল অস্ট্রেলিয়া। ভারতীয় সময়ে বিকেল ৫.১৫ মিনিটে শুরু হবে খেলা।

 

spot_img

Related articles

রাজ্যের প্রশাসনিক রদবদলে সাংবিধানিক ক্ষমতার অপব্যবহার: রাজ্যসভায় ওয়াকআউট তৃণমূলের

নির্বাচন ঘোষণা হতেই আদর্শ আচরণবিধি লাগু করার নামে রাজ্যের যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় আঘাত নির্বাচন কমিশনের। নির্বাচিত সরকারের মুখ্যসচিব, স্বরাষ্ট্র...

ভোট ঘোষণার রাতেই দিনহাটায় আক্রান্ত যুব তৃণমূল কংগ্রেসের কর্মী

ভোট ঘোষণা হওয়ার পর সেদিন রাতেই দিনহাটায় আক্রান্ত যুব তৃণমূল কংগ্রেসের (TMC worker) এক কর্মী। রবিবার রাতে দিনহাটার...

তৃষাণজিতের “জয় শ্রী রাম” পোস্ট ঘিরে তুমুল জল্পনা

রবিবাসরীয় নির্বাচনী নির্ঘণ্ট প্রকাশ বঙ্গ রাজনীতিতে দামামা বাজিয়ে দিয়েছে। আর সেই সঙ্গে শুরু হয়েছে না না ইঙ্গিত ও...

অস্কার ২০২৬-এর ‘ইন মেমোরিয়াম’ বিভাগে নাম নেই ধর্মেন্দ্রর! ভারতীয় সিনেপ্রেমীদের মধ্যে অসন্তোষ

  বিশ্বের অন্যতম বড় চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠান অস্কার ২০২৬-এর 'ইন মেমোরিয়াম'। লস অ্যাঞ্জেলসে রবিবার রাতে হলিউড ছাড়াও বিভিন্ন দেশের...