Saturday, March 21, 2026

Union Budget : বাংলার মুখ্যমন্ত্রীর কথাকেই প্রাধান্য কেন্দ্রের, MSME ঋণে অগ্রাধিকার অর্থমন্ত্রীর

Date:

Share post:

ভোটমুখী বাজেটে বাংলার মুখ্যমন্ত্রীর কথাকেই কার্যত মান্যতা দিল কেন্দ্র সরকার (Central Government)। ক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ মন্ত্রণালয় যাতে সহজেই ঋণ পায় তার জন্য বিশেষ ঘোষণা কেন্দ্রের। পরিসংখ্যান বলছে, মোদি জমানায় বেকারত্বের রেকর্ড গড়েছে দেশ। এই আবহে এবার ছোট ও ক্ষুদ্র শিল্পের প্রসারে (MSME Sector) জোর দিতে চায় কেন্দ্র (Central Government)। তাই অত্যন্ত সচেতনতার সঙ্গেই এই সেক্টর নিয়ে বাজেটে একাধিক আশার কথা শোনালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ (Nirmala Sitaraman)। এই সেক্টরে ঋণ নিশ্চিত করার ওপরই এই বাজেটে বিশেষ জোর দিতে বললেন অর্থমন্ত্রী (Minister of Finance of India)।

যে কোনও ঋণের ক্ষেত্রে ব্যাঙ্কগুলির একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। এর আগেই ব্যাঙ্কের ঋণদান পদ্ধতি সরলীকরণের পক্ষে বারবার সওয়াল করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ব্যাঙ্ক থেকে ঋণ নিয়ে অথবা নিতে গিয়ে হেনস্থার শিকার হওয়ার ঘটনা কম নেই। এবারের বাজেটে মুখ্যমন্ত্রীর সেই দাবিতেই কার্যত মান্যতা দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ (Nirmala Sitaraman)। যে কোনও ঋণের ক্ষেত্রে ব্যাঙ্কগুলির একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। সেটা মাথায় রেখে ব্যাঙ্কিং পরিষেবার মান ও উন্নত করার ওপর জোর দেওয়া হবে বলে এদিন বাজেটে আশ্বাস দেন অর্থমন্ত্রী। সেই সঙ্গে এমএসএমই ক্ষেত্রে ঋণ নিশ্চিত করার ওপরও জোর দিয়েছেন তিনি। একই সঙ্গে ডিজিটাল পেমেন্ট সিস্টেম বাড়ানোতে আরও বেশি জোর দেওয়ার লক্ষ্যমাত্রা নিয়েছে কেন্দ্র বলেও তিনি জানিয়েছেন।

Related articles

ঈদে সৌজন্য শীর্ষাণ্য-মীনাক্ষির: সিপিআইএমের পরিযায়ী প্রার্থীকে কটাক্ষ কল্যাণের

উৎসবের মরশুমে সব ধর্ম-বর্ণ-দল-মতের মিলনই বাংলাকে অন্য সব জায়গার থেকে আলাদা করে রেখেছে। এই রাজ্যের রাজনৈতিক সৌজন্যের উদাহরণ...

“স্ত্রী মানে গৃহপরিচারিকা নন”, দাম্পত্যের সংজ্ঞা বদলেছে: স্পষ্ট বার্তা শীর্ষ আদালতের

জেন জি-র যুগে দাঁড়িয়েও যাঁরা ভাবেন সংসার সামলানো আর রান্নাবান্না শুধুমাত্র স্ত্রীর একার দায়, তাঁদের সপাটে জবাব দিল...

কোথায় রক্ষণাবেক্ষণ: ডবল ইঞ্জিন বিহারে ভেঙে পড়ার মুখে বিক্রমশিলা সেতু

বিজেপি (BJP) জোট রাজ্য বিহারে (Bihar) গঙ্গার উপর নির্মিত অন্যতম গুরুত্বপূর্ণ বিক্রমশিলা সেতুতে (Vikramshila Bridge) ধরা পড়েছে গুরুতর...

হর্ষিতের পর আকাশদীপের চোট, নাইটদের দুশ্চিন্তার মাঝেই কেকেআরের বোলিং ব্যাটন বৈভাবের হাতে! 

নিজেদের পেস বোলিং বিভাগকে যতটা শক্তিশালী করার চিন্তাভাবনা করেছিল কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders), টুর্নামেন্ট শুরুর এক...