Wednesday, May 6, 2026

যোগীরাজ্যে ২৮ মাস পরে জেল থেকে মুক্তি পেয়ে চ্যালেঞ্জ ছুড়লেন সাংবাদিক

Date:

Share post:

বিজেপি সরকারের বিরুদ্ধে ২৮ মাসের দীর্ঘ লড়াইয়ের পর অবশেষে জেল থেকে মুক্তি পেলেন সাংবাদিক সিদ্দিক কাপ্পান। বৃহস্পতিবার লখনউয়ের জেল থেকে তাঁকে মুক্তি দেওয়া হয়েছে।

আরও পড়ুন:২ বছর পর জামিন পেলেন সাংবাদিক সিদ্দিক কাপ্পান, সুপ্রিম কোর্টে মুখ পুড়ল যোগী সরকারের
উত্তরপ্রদেশের হাথরসে এক দলিত তরুণীকে গণধর্ষণ এবং খুনের ঘটনা তুলে ধরে গোটা দেশে ঝড় তুলেছিলেন কাপ্পান। বিজেপির মুখোশ টেনে খুলে দেওয়ার পরই তাঁকে গ্রেফতার করা হয়। বিজেপি পুলিশের দাবি ছিল, হাথরসে কাপ্পান যাওয়ার কারণে অস্থির পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। এমনকি কাপ্পানের বিরুদ্ধে দেশদ্রোহীতার মামলাও করা হয়।তারপরও বিজেপির বিরুদ্ধে লড়াই জারি রেখেছিলেন উত্তরপ্রদেশের সাংবাদিক। ২০২২ সালের ফেব্রুয়ারিতে তাঁর বিরুদ্ধে আর্থিক তছরুপের মামলা করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। অভিযোগ তোলা হয় যে, নিষিদ্ধ সংগঠন পিপলস ফ্রন্ট অফ ইন্ডিয়া (পিএফআই)-র থেকে টাকা নিতেন কাপ্পান।

গতবছর সেপ্টেম্বর মাসে কাপ্পানের জামিন মঞ্জুর করে সুপ্রিম কোর্ট। তিন মাস পরে আর্থিক তছরুপের মামলা থেকেও তাঁকে জামিন দেওয়া হয়। তারপরও বিভিন্ন বিষয় তুলে কাপ্পানকে আটকে রাখা হয়। বুধবার কাপ্পানের মুক্তির দিন ঠিক থাকলেও বিচারক বার কাউন্সিল নির্বাচনে ব্যস্ত থাকায় কাপ্পানের মুক্তির বিষয়টি আটকে যায়। শেষে বৃহস্পতিবার সকালে তিনি মুক্তি পান।

এদিন জেল থেকে বেরিয়ে কাপ্পান এক সংবাদমাধ্যমকে বলেন, “কঠোর আইনি ব্যবস্থার বিরুদ্ধে আমার লড়াই জারি থাকবে। জামিন পাওয়ার পরেও ওরা আমাকে জেলবন্দি করে রেখেছিল। ২৮ মাস ধরে লড়াই চালিয়ে গিয়েছি। জানি না, আমাকে জেলে ভরে কার লাভ হয়েছে। দু’বছর খুব কঠিন সময় ছিল। কিন্তু আমি ভয় পাইনি।”

 

 

Related articles

‘মুখ্যমন্ত্রী শুভেন্দু’! বিজেপির অফিসিয়াল ঘোষণার আগেই ভাইরাল পোস্টার ঘিরে বিতর্ক

দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গড়তে চলা বিজেপি (BJP) এ রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা না করলেও সোশ্যাল মিডিয়ায়...

৬ ঘণ্টা বন্ধ থাকবে মুম্বই বিমানবন্দর, চরম যাত্রী ভোগান্তির আশঙ্কা 

৬ ঘন্টা বন্ধ থাকতে চলেছে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর (Mumbai Airport) । বৃহস্পতিবার অর্থাৎ ৭ই মে...

কোথাও তৃণমূলের পার্টি অফিসে আগুন, কোথাও গুলিবিদ্ধ বামকর্মী; জেলায় জেলায় ভোট পরবর্তী হিংসার ছবি

ভোটের ফলাফল ঘোষণার দিন থেকে বুধবার সকাল পর্যন্ত রাজ্যের বিভিন্ন প্রান্তে নির্বাচন পরবর্তী হিংসার (post poll violence) ছবি...

অভিষেকের বাড়ি-অফিসের সামনে থেকে সরল পুলিশি নিরাপত্তা

মমতা বন্দ্যোপাধ্যায়ের পর এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) নিরাপত্তাও শিথিল হল, তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের বাড়ি শান্তিনিকেতনের...