Wednesday, May 6, 2026

Cricket Update : বিশ্বকাপ জয়ী তিন বঙ্গ তনয়াকে বিশেষ স্বীকৃতি দিল সিএবি !

Date:

Share post:

নীল জার্সি এখন আর পুরুষ নারীর ভেদাভেদ করে না, কারণ এই জার্সি লড়াই করে দেশের সম্মান বাঁচানোর জন্য। ক্রিকেট (Cricket) মাঠে ১১ জন পুরুষ ক্রিকেটারের দাপট যেমন আগ্রহ নিয়ে দেখেছে ১৪০ কোটি ভারতীয়, মহিলা ক্রিকেটের ক্ষেত্রেও তার ব্যতিক্রম সাম্প্রতিক অতীতে হয়নি। দেশকে গর্বের বিশ্বকাপ (World Cup) এনে দিয়েছে ভারতীয় মহিলা ক্রিকেট দল। বিশ্বকাপজয়ী দলে রয়েছেন তিন বঙ্গ তনয়া (Bengal Cricketer)। এবার তাদের স্বীকৃতি দিচ্ছে বঙ্গ ক্রিকেটের নিয়ামক সংস্থা ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল(Cricket Association of Bengal)।

মহিলাদের অনূর্ধ্ব ১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপে (U19 Womens T20 World Cup) ইংল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে টিম ইন্ডিয়া(India)। বিশ্বকাপজয়ী ভারতীয় দলকে বিসিসিআইয়ের (BCCI) তরফে সংবর্ধনা দেওয়া হয়েছে। শেফালীদের হাতে ক্রিকেট বোর্ডের তরফে ৫ কোটি টাকার চেক তুলে দেওয়া হয়। ফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে মাঠ দাপিয়েছেন তিন বঙ্গ তনয়া। তিতাস সাধু (Titas Sadhu), রিচা ঘোষ (Richa Ghosh) ও হৃষিতা বসু (Hrishita Bose)। ফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচের সেরা হন তাঁদেরই একজন। বাংলার মেয়েরা বিশ্ব জয় করায় উচ্ছ্বসিত ইডেন গার্ডেন্স। তাঁদেরকে সংবর্ধনা দেওয়ার পাশাপাশি সিএবি প্রেসিডেন্ট স্নেহাশিস গঙ্গোপাধ্যায় তিন ক্রিকেটারকে ১০ লক্ষ টাকা করে পুরস্কার দেওয়ার কথাও ঘোষণা করেন ।ভারতের অনূর্ধ্ব ১৯ মেয়েরা দক্ষিণ আফ্রিকার মাটি থেকে বিশ্ব জয় করে ফেরার পর আবেগে ভেসে গেলেন মাস্টার ব্লাস্টার। বুধবার আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আমন্ত্রণ জানানো হয় শেফালিদের। এর পরের ছবি বৃহস্পতিবারের দুপুরের। বিশ্বকাপ জয় করার পর এদিন নিজের বাংলায় ফেরেন ঘরের মেয়েরা। দমদম বিমানবন্দরে পৌঁছান তিতাস ও হৃষিতা। সিনিয়র দলের সদস্য হওয়ার কারণে মুম্বইতে থেকে যেতে হয়েছে রিচাকে। বিমানবন্দরে হাজির ছিলেন সিএবি-র শীর্ষ আধিকারিকরাও। তাঁরা দুই বিশ্বজয়ী ক্রিকেটারকে নিয়ে ইডেনে চলে গিয়েছেন। ইডেনে চলছে রঞ্জি ট্রফির ম্যাচ। সেখানে সিএবি কর্তারা ফুলের স্তবক তুলে দিয়েছেন।কলকাতা বিমানবন্দরে দুই মেয়েকে সংবর্ধনা দেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস(Arup Biswas)।

Related articles

ভোট-পরবর্তী অশান্তিতে ২০০ FIR, ৪৩৩ জন গ্রেফতার: আইন হাতে তুলে না নেওয়ার বার্তা DGP-র

ভোট-পরবর্তী অশান্তিতে মোট ২০০টি এফআইআর (FIR) হয়েছে। তার জেরে ৪৩৩ জনকে গ্রেফতার ও কমপক্ষে ১১০০ জনকে আটক করা...

বিজেপিকে শুভেচ্ছা দেবের! কী জানিয়েছেন তৃণমূল সাংসদ

রাজ্যে প্রথমবার ক্ষমতায় আসছে বিজেপি (BJP)। চলছে পালাবদলের রাজনীতি। এর মধ্যেই তৃণমূল সাংসদ-অভিনেতা দেবের (MP-Actor Dev) একটি পোস্ট...

পুলিৎজারে লক্ষ্যভেদ ২ ভারতীয় সাংবাদিকের: স্বীকৃতি সাইবার জালিয়াতির রহস্যভেদের

ডিজিটাল নজরদারি ও সাইবার ক্রাইমের পর্দাফাঁস করে অস্কার হিসেবে পরিচিত পুলিৎজার পুরস্কার (Pulitzer Award) পেলেন দুই ভারতীয় সাংবাদিক...

রাজ্যে শান্তি ফেরানোর দাবি: মহাকরণে বিজেপি রাজ্য সভাপতি শমীক, পর্যবেক্ষক সুনীল

বাংলার নির্বাচন মানেই যে অশান্তির পরিবেশ তৈরি হওয়া, তা বন্ধ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)।...