Wednesday, May 6, 2026

রন্নাঘরে যেতেই বিপত্তি!ধুবুলিয়ায় বো*মা ফেটে জ*খম মহিলা!

Date:

Share post:

বাড়ির রান্নাঘরে ঢুকতেই তীব্র বিস্ফোরণের ঘায়ে জখম গৃহবধূ। তাঁর বাঁ হাতের আঙুল থেকে কবজির অংশে গভীর ক্ষত সৃষ্টি হয়েছে। ঘটনাটি ঘটেছে নদিয়ার ধুবুলিয়ায়। আহত বধূকে শক্তিনগর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন:সংশোধনাগারে বন্দির অস্বাভাবিক মৃ*ত্যু! শুরু তদন্ত

জানা গিয়েছে,আহত গৃহবধূর নাম অপর্ণা ঘোষ। বুধবার ধুবুলিয়ার বেলপুকুর গ্রামের বাসিন্দা অমল ঘোষের বাড়িতে বুধবার রাত সাড়ে ন’টা নাগাদ এই বিস্ফোরণের ঘটনাটি ঘটে।আহত মহিলার স্বামী অমল ঘোষ বলেন,বাড়ি ফেরার পর তিনি তাঁর স্ত্রীকে রাতের খাবার দিতে বলেন। খাবার আনতে রান্নাঘরে যান অপর্ণা। তারপরই বিস্ফোরণ ঘটে। মহিলার স্বামী জানান, “রান্নাঘরের জানালায় একটি চট টাঙানো ছিল। সেটা সরাতেই বিকট শব্দ হয়। আমি ছুটে গিয়ে দেখি অপর্ণা জখম হাত নিয়ে মাটিতে পড়ে আছে। সঙ্গে সঙ্গে ওঁকে ধুবুলিয়া হাসপাতালে নিয়ে যাই। সেখান থেকে শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করেছি।”

এদিকে খবর পেতেই ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। ঠিক কী ঘটেছিল তা নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করে তারা। মহিলার স্বামীর সঙ্গেও কথা বলে পুলিশ। কী কারণে বোমা রাখা হল, তা খতিয়ে দেখছে তারা।

 

 

Related articles

‘মুখ্যমন্ত্রী শুভেন্দু’! বিজেপির অফিসিয়াল ঘোষণার আগেই ভাইরাল পোস্টার ঘিরে বিতর্ক

দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গড়তে চলা বিজেপি (BJP) এ রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা না করলেও সোশ্যাল মিডিয়ায়...

৬ ঘণ্টা বন্ধ থাকবে মুম্বই বিমানবন্দর, চরম যাত্রী ভোগান্তির আশঙ্কা 

৬ ঘন্টা বন্ধ থাকতে চলেছে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর (Mumbai Airport) । বৃহস্পতিবার অর্থাৎ ৭ই মে...

কোথাও তৃণমূলের পার্টি অফিসে আগুন, কোথাও গুলিবিদ্ধ বামকর্মী; জেলায় জেলায় ভোট পরবর্তী হিংসার ছবি

ভোটের ফলাফল ঘোষণার দিন থেকে বুধবার সকাল পর্যন্ত রাজ্যের বিভিন্ন প্রান্তে নির্বাচন পরবর্তী হিংসার (post poll violence) ছবি...

অভিষেকের বাড়ি-অফিসের সামনে থেকে সরল পুলিশি নিরাপত্তা

মমতা বন্দ্যোপাধ্যায়ের পর এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) নিরাপত্তাও শিথিল হল, তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের বাড়ি শান্তিনিকেতনের...