Wednesday, May 6, 2026

Dipankar – Dolan : ‘মা’ হতে চান দোলন, কী উত্তর দিলেন দীপঙ্কর দে!

Date:

Share post:

টলিপাড়ায় জোর চর্চা, দীপঙ্কর দে আর দোলন রায়ের (Dipankar Dey & Dolan Roy) সম্পর্কে কী এবার নয়া মোড় আসতে চলেছে ? বহু বছরের বন্ধুত্ব দুই অভিনেতাকে একে অন্যের কাছাকাছি এনেছে। দীর্ঘ ১৬ বছর একসঙ্গে থাকার পর ২০২০ সালের জানুয়ারি মাসে আইনি মতে বিয়ে সারেন তাঁরা। কিন্তু তিরিশ বছরের সম্পর্কে একসঙ্গে থেকেও আক্ষেপ কাটল না দোলন রায়ের (Dolan Roy)। সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই সুপ্ত বাসনার কথা প্রকাশ্যে আনলেন অভিনেত্রী (Actor)। যা নিয়ে ইতিমধ্যেই জোর চর্চা টলিপাড়ায় (Tollygung)।

এতদিন দীপঙ্কর দে আর দোলন রায় মানেই হ্যাপি কাপল, অন্তত এভাবেই দেখে এসেছে টালিগঞ্জ। বিদেশে গিয়ে প্রেমালাপ সেখান থেকেই সম্পর্কের পরবর্তী ধাপ। কিন্তু সত্যিই কী ভাল আছেন দুজনে? শাশ্বত চট্টোপাধ্যায় (Saswata Chatterjee) সঞ্চালিত একটি রিয়্যালিটি শো কিন্তু অন্য কথা বলছে। কারণ সেখানেই অভিনেত্রী বললেন মনের কথা। তাঁর মনের ইচ্ছের কথা জানতে চাইলে তিনি বলেন কন্যা সন্তানের মা হতে চান। এইসময় তাঁর পাশে বসে দীপঙ্কর কে। তিনি কিছুটা নিশ্চুপ ছিলেন। দোলন বলেন, মা মেয়ের সবথেকে কাছের বন্ধু হতে পারে। তাই তিনি সেই বন্ধুত্বকে খুব মিস করেন। কথা বলার সময় তাঁর চোখের কোণে জলও ধরা পড়ে ক্যামেরায়। যদিও এই বিষয়ে কোনও মন্তব্যই করেন নি দীপঙ্কর দে।

Related articles

বিজেপিকে শুভেচ্ছা দেবের! কী জানিয়েছেন তৃণমূল সাংসদ

রাজ্যে প্রথমবার ক্ষমতায় আসছে বিজেপি (BJP)। চলছে পালাবদলের রাজনীতি। এর মধ্যেই তৃণমূল সাংসদ-অভিনেতা দেবের (MP-Actor Dev) একটি পোস্ট...

পুলিৎজারে লক্ষ্যভেদ ২ ভারতীয় সাংবাদিকের: স্বীকৃতি সাইবার জালিয়াতির রহস্যভেদের

ডিজিটাল নজরদারি ও সাইবার ক্রাইমের পর্দাফাঁস করে অস্কার হিসেবে পরিচিত পুলিৎজার পুরস্কার (Pulitzer Award) পেলেন দুই ভারতীয় সাংবাদিক...

রাজ্যে শান্তি ফেরানোর দাবি: মহাকরণে বিজেপি রাজ্য সভাপতি শমীক, পর্যবেক্ষক সুনীল

বাংলার নির্বাচন মানেই যে অশান্তির পরিবেশ তৈরি হওয়া, তা বন্ধ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)।...

অবনমন বন্ধ না করলে আইনি পদক্ষেপ, AIFF-কে চিঠি মহমেডানের

অস্বাভাবিক ও সংক্ষিপ্ত মরশুমে অবনমন চালু করা অন্যায় এবং খেলাধুলার ন্যায্যতার বিরুদ্ধে! এই মর্মে সর্ব ভারতীয় ফুটবল ফেডারেশনকে...