Monday, May 18, 2026

এগিয়ে থেকেও সার্ভিসেসের কাছে হেরে গেল বাংলা

Date:

Share post:

সন্তোষ ট্রফির মূলপর্বের প্রথম ম‍্যাচে দিল্লির সঙ্গে ড্র-এর পর দ্বিতীয় ম‍্যাচে সার্ভিসেসের কাছে হেরে গেল বাংলা। এদিনের ম‍্যাচে এক গোলে এগিয়ে থেকেও হেরে গেল রঞ্জন ভট্টাচার্যের দল। সার্ভিসেসের কাছে ১-২ গোলে হেরে যায় বঙ্গব্রিগেড।

এদিন, ভুবনেশ্বরের ক‍্যাপিটাল ফুটবল এরিনার মাঠে বাংলার মুখোমুখি হয়েছিল সার্ভিসেস। এদিন ম‍্যাচের ১৪ মিনিটের মাথায় গোল করে বাংলাকে এগিয়ে দেন অধিনায়ক নরহরি শ্রেষ্টা। কিন্তু সেই গোল বেশিক্ষণ ধরে রাখতে পারেনি বিশ্বজিত ভট্টাচার্যের দল। ৪১ মিনিটে ক্রিস্টোফার কামি গোল করে সার্ভিসেসকে সমতায় ফেরান। এরপর দ্বিতীয়ার্ধে ৮২ মিনিটে সার্ভিসেসের বিকাশ থাপা জয়সূচক গোলটি করেন।

বাংলা দুটি ম‍্যাচ খেলে ১ পয়েন্টে দাঁড়িয়ে। সার্ভিসেস দুই ম‍্যাচে জয় পেয়ে ৬ পয়েন্ট। মনিপুর একদিন আগেই রেলকে হারিয়ে শুরুটা ভাল করেছে। অঙ্কের বিচারে বাংলার এখনও সুযোগ আছে ঠিকই কিন্তু পরিস্থিতি খুব কঠিন। বাংলাকে এখন বাকি তিনটি ম‍্যাচেই জিততে হবে। পাশাপাপাশি অন‍্য দলের ফলাফলের উপরও নির্ভর করে থাকতে হবে।

আরও পড়ুন:চেন্নাইয়ানের বিরুদ্ধে ম‍্যাচ হেরে কী বললেন স্টিফেন?

 

 

Related articles

ব্রাউন সুগার পাচার বিজেপি জেলা সভাপতির ছেলের! গ্রেফতার ত্রিপুরায়

একদিকে বাংলায় বিজেপির নেতারা সীমান্ত নিরাপত্তায় মাঠে নেমে কাজ করা শুরু করেছেন। অন্যদিকে বিজেপি শাসিত রাজ্যগুলিতে সীমান্ত অনুপ্রবেশে...

ভোটের পরেও সন্ত্রাস কোচবিহারে! যুব তৃণমূল নেতার বাড়িতে হামলা, রেহাই পেল না শিশুকন্যাও 

ভোট লুট করে নির্বাচনে জেতার পর থেকেই বিজেপির সন্ত্রাস চলছে রাজ্যজুড়ে। নির্মমভাবে মারা হচ্ছে তৃণমূল নেতাদের, ভাঙচুর করা...

সুইডেনে বাঙালি অভ্যর্থনায় আপ্লুত মোদি: বাংলায় জানালেন খুশির খবর

কাজ অথবা পড়াশোনার টানে বাংলার মানুষ বিশ্বের বিভিন্ন প্রান্তে যে ছড়িয়ে রয়েছে, তা বলা বাহুল্য। আগে বিদেশ সফরে...

‘বাংলা বুলডোজারের রাজনীতিতে বিশ্বাস করে না’! হকার উচ্ছেদ ইস্যুর প্রতিবাদে সরব তৃণমূল নেত্রী

রাজ্যে ক্ষমতার পালাবদলের পরেই বেআইনি নির্মাণ ও দখলদারি উচ্ছেদে কড়া পদক্ষেপ করতে শুরু করেছে নতুন বিজেপি সরকার। গত...