Thursday, May 14, 2026

মহিলা আইপিএল-এর নিলামে চমক, বাংলার রিচা ঘোষ-স্মৃতি আরসিবিতে, হরমনপ্রীত মুম্বইয়ে

Date:

Share post:

এবারই প্রথম বার শুরু হচ্ছে মহিলাদের আইপিএল। বসেছে মহিলা আইপিএল-এর নিলাম। আর সেই নিলামে চমকে দিলেন ভারতের মেয়েরা। মহিলাদের আইপিএলের নিলামে স্মৃতি মান্ধানাকে নিল আরসিবি। অপর দিকে ভারত অধিনায়ক হরমনপ্রীত কৌরকে নিল মুম্বই ইন্ডিয়ান্স।

এবারই প্রথমবার শুরু হচ্ছে মহিলাদের আইপিএল। তার আগে নিলামে কোন দল কাকে নেয় সে দিকে নজর ছিল সবার। এদিনের নিলামের প্রথমেই ওঠে স্মৃতি মান্ধানার নাম। তাঁকে কিনতে ঝাঁপায় চারটি দল। বেশি লড়াই চলছিল মুম্বই ইন্ডিয়ান্স এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের মধ‍্যে। স্মৃতি মান্ধনার বেস প্রাইস ছিল ৫০ লক্ষ টাকা। চড় চড় করে বাড়তে থাকে তাঁর দাম। শেষ পর্যন্ত বাজিমাত করে আরসিবি। ৩ কোটি ৪০ লক্ষ টাকায় তাঁকে কেনে তারা।

আরসিবিতে যোগ দিয়ে স্মৃতি মান্ধনা বলেন,”বেঙ্গালুরুর মতো দলে যেতে পেরে খুব ভাল লাগছে। আইপিএলের শুরু থেকে ওরা খেলছে। আমার প্রতি ভরসা রেখেছে বেঙ্গালুরু। চেষ্টা করব দলকে ট্রফি দেওয়ার। ”

এখানেই না থেমে মান্ধনা আরও বলেন,” এটা মহিলাদের ক্রিকেটের জন্য ঐতিহাসিক ঘটনা। অনেক ঘরোয়া ক্রিকেটার উঠে আসবে। তাতে আখেরে ভারতীয় ক্রিকেটেরই উন্নতি হবে।”

এদিকে ভারতীয় মহিলা দলের অধিনায়ক হরমনপ্রীত কৌরকে তুলে নিল মুম্বই ইন্ডিয়ান্স। নিলামে হরমনপ্রীত কৌরকে ১ কোটি ৮০ লক্ষ টাকা দিয়ে কিনেছে মুম্বই।

মুম্বইয়ে গিয়ে হরমনপ্রীত বলেন,” অনেক দিন ধরেই মুম্বইয়ের খেলা খুঁটিয়ে লক্ষ্য করি। এবার ওদের জার্সি গায়ে মাঠে নামতে পারব ভেবে উত্তেজনা হচ্ছে। মুম্বইকেও একই রকম সাফল্য এনে দিতে চাই।”

এদিকে দীপ্তি শর্মাকে কিনল উত্তরপ্রদেশ। ২ কোটি ৬০ লক্ষ টাকায় বাংলার দীপ্তি গেলেন উত্তরপ্রদেশে। ভারতীয় দলের পেসার রেণুকা সিংকে কেনে বেঙ্গালুরু। তাঁকে ১ কোটি ৫০ লক্ষ টাকায় নিল তারা। ২ কোটি ২০ লক্ষ টাকায় জেমিমা রডরিগেজকে নিল দিল্লি ক‍্যাপিটালস। জেমিমার পাশাপাশি শেফালি ভর্মা নিল দিল্লি। ২ কোটি টাকায় বিক্রি হলেন ভারতীয় ওপেনার। ভারতীয় অলরাউন্ডার হারলিন দেওয়ালকে ৪০ লক্ষ টাকাতে কিনল গুজরাত। ১ কোটি ৯০ লক্ষ টাকায় পূজাকে নেয় মুম্বই ইন্ডিয়ান্স। অপর দিকে বাংলার রিচা ঘোষকে নেয় আরসিবি। ১ কোটি ৯০ লক্ষ টাকায় রিচাকে কিনল তারা। বাংলার তিতাস সাধুকে নিল দিল্লি। ২৫ লক্ষ টাকা দিয়ে তাঁকে কিনে নিল তারা।

আরও পড়ুন:বৃহস্পতিবার রঞ্জি ফাইনালে ইডেনে নামছে মনোজরা, বিশেষ পদক্ষেপ নিতে চলেছে সিএবি: সূত্র

 

 

Related articles

গরমের ছুটির বিজ্ঞপ্তিতে উল্টে গেল ‘সত্যমেব জয়তে’!

মিরর ইমেজ, নতুন সরকারের শুরুতেই হোঁচট! গরমের ছুটি বাড়ানোর জন্য নির্দেশিকায় সরকারি বিজ্ঞপ্তিতে থাকা অশোক স্তম্ভের নীচে ‘সত্যমেব...

লক্ষ্মীবারে চড়ছে পারদ, বিকেলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে!

ভরা গ্রীষ্মের মরশুমেও দফায় দফায় ঝড়বৃষ্টি আর মেঘলা আকাশের জেরে অস্বস্তিকর গরমের অনুভূতি সামান্য কমলেও, চলতি সপ্তাহের শুরু...

নির্ভয়াকাণ্ডের স্মৃতি উস্কে দিল্লিতে চলন্ত বাসে তরুণীকে গণধর্ষণ

ভয়ানক! নির্ভয়াকাণ্ডের (Nirvaya Rape Case) পুনরাবৃত্তি। ফের রাজধানীতে (Delhi Incident) চলন্ত বাসের মধ্যে তরুণীকে গণধর্ষণের অভিযোগ ঘিরে চাঞ্চল্য...

IPL: আরসিবির বিরুদ্ধে হারেও টিকে নাইটদের প্লে অফের আশা, জানুন সমীকরণ

বড় রান করেও আরসিবির (RCB)কাছে হারতে হয়েছে কলকাতা নাইট রাইডার্সকে(KKR)। যা নাইটদের প্লে অফের স্বপ্নে বড় ধাক্কা। টানা...