Thursday, May 14, 2026

ব্যাট করলেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, বিজেপি কর্মীর কপালে লাগল বল! ভর্তি হাসপাতালে

Date:

Share post:

রাজনীতিতে তাঁর দক্ষতার কথা কমবেশি সকলেরই জানা। কিন্তু ক্রিকেট খেলাতেও যে তিনি বেশ দক্ষ সে কথা বোধহয় তাঁর দলের সহকর্মীদের অজানা ছিল।

আরও পড়ুন:ভোট দিলেন প্রাক্তন-বর্তমান মুখ্যমন্ত্রী, ত্রিপুরা জুড়ে বিজেপির বিরুদ্ধে স*ন্ত্রাসের অভিযোগ

বুধবার মধ্যপ্রদেশের রেওয়ায় বিজেপির নেতা-কর্মীদের একটি ক্রিকেট ম্যাচে খেলতে নেমেছিলেন মধ্যপ্রদেশের বিজেপি নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া । সেখানে ছিলেন স্থানীয় সাংসদ জনার্দন মিশ্র এবং রাজ্যের প্রাক্তন মন্ত্রী রাজেন্দ্র শুক্ল।ব্যাট করার সময় একটি বল জোরে মারেন জ্যোতিরাদিত্য। সেটি গিয়ে লাগে ফিল্ডিং করতে নামা এক বিজেপি কর্মীর কপালে।গুরুতর আহত অবস্থায় ওই বিজেপি কর্মীকে হাসপাতালে ভর্তি করতে হয়।

ঘটনার পরে জ্যোতিরাদিত্য নিজেই ছুটে গিয়ে রুমাল দিয়ে ওই আহত বিজেপি কর্মীর কপাল চেপে ধরেন। এর পর নিজের নিরাপত্তা রক্ষী এবং দলের কর্মীদের সাহায্যে আহত ব্যক্তিকে ধরাধরি করে নিজের গাড়িতে তোলেন কেন্দ্রীয় মন্ত্রী। হাসপাতালে তাঁকে দেখতেও যান কেন্দ্রীয় মন্ত্রী।

 

 

Related articles

ইডি দফতরে হাজিরা শান্তনুর, আর্থিক তছরুপ মামলায় চলছে জিজ্ঞাসাবাদ 

বারবার নোটিশ পাঠিয়ে তলবের করার পরও হাজিরা এড়িয়ে যাওয়া কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার শান্তনু সিনহা বিশ্বাস (DCP Shantanu...

গরমের ছুটির বিজ্ঞপ্তিতে উল্টে গেল ‘সত্যমেব জয়তে’!

মিরর ইমেজ, নতুন সরকারের শুরুতেই হোঁচট! গরমের ছুটি বাড়ানোর জন্য নির্দেশিকায় সরকারি বিজ্ঞপ্তিতে থাকা অশোক স্তম্ভের নীচে ‘সত্যমেব...

লক্ষ্মীবারে চড়ছে পারদ, বিকেলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে!

ভরা গ্রীষ্মের মরশুমেও দফায় দফায় ঝড়বৃষ্টি আর মেঘলা আকাশের জেরে অস্বস্তিকর গরমের অনুভূতি সামান্য কমলেও, চলতি সপ্তাহের শুরু...

নির্ভয়াকাণ্ডের স্মৃতি উস্কে দিল্লিতে চলন্ত বাসে তরুণীকে গণধর্ষণ

ভয়ানক! নির্ভয়াকাণ্ডের (Nirvaya Rape Case) পুনরাবৃত্তি। ফের রাজধানীতে (Delhi Incident) চলন্ত বাসের মধ্যে তরুণীকে গণধর্ষণের অভিযোগ ঘিরে চাঞ্চল্য...