Saturday, June 20, 2026

সিকিম, মেঘালয়ের পর শুক্রের সকালে ভূ*মিকম্পে কেঁপে উঠল জম্মু! বড় বিপদের আশঙ্কায় ভূবিজ্ঞানীরা

Date:

Share post:

তুরস্ক-সিরিয়ার ভূমিকম্পের জেরে প্রাণ গিয়েছে প্রায় ৫০ হাজার মানুষের। জখম বহু। ধ্বংসস্তূপ সরিয়ে উদ্ধারকাজে হাত বাড়িয়েছে বিশ্বের একাধিক দেশ।এরইমধ্যে শুক্রবার কাকভোরে ভূমিকম্পে কেঁপে উঠল জম্মুর কাটরা শহর। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৩.৫।

আরও পড়ুন:ভূমিকম্পে ভৌগোলিক অবস্থান বদল তুরস্কের! চিন্তায় ভূবিজ্ঞানীরা

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, শুক্রবার ভোর পাঁচটা নাগাদ ভূমিকম্পে কেঁপে ওঠে জম্মুর কাটরা শহর।ভূমিকম্পের উৎসস্থল ছিল, কাটরা থেকে ৯৭ কিলোমিটার পূর্বে মাটির ১০ কিলোমিটার গভীরে।যদিও এই ঘটনায় এখনও কোনও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।তবে ভূমিকম্পের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।

গতকাল ভোরেই ভূমিকম্পে কেঁপে উঠেছিল মেঘালয় রাজ্য। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৩.৯।তাঁর আগে গত সোমবার ভূমিকম্পে কেঁপে ওঠে সিকিমের কিছু অংশ। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.৩। সিকিমে ভূমিকম্পের উৎস ছিল মাটি থেকে ১০ কিলোমিটার গভীরে।এই পরিস্থিতিতে বড়সড় আশঙ্কার প্রহর গুণছেন ভূবিজ্ঞানীরা। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, উত্তর-পশ্চিম হিমালয়ে অদূর ভবিষ্যতে রিখটার স্কেলে ৮ মাত্রার ভূমিকম্পের আশঙ্কা রয়েছে।

 

 

Related articles

খুন নাকি অন্য রহস্য? ২৩ দিন পর বকখালির বালির নীচে মিলল মহিলার দেহ

প্রায় ২৩ দিন নিখোঁজ। পরিবারের উদ্বেগ, থানায় নিখোঁজ ডায়েরি এবং পুলিশের তদন্ত সব রহস্যের (Mysterious Death) শেষ হল বকখালির...

দ্রুততম গোলের সঙ্গেই লাল কার্ডের নজির প্যারাগুয়ের, লড়াই জমিয়ে দিল মরক্কো

চলতি বিশ্বকাপের (2026 World Cup) দ্রুততম গোল (৬৪ সেকেন্ড) করে তুরস্কের বিরুদ্ধে জয় ছিনিয়ে নিল দশ জনের প্যারাগুয়ে।...

জামাই ষষ্ঠীতে বাঁকুড়ায় চলে ‘গাছ ষষ্ঠী’! জঙ্গলকে জামাই আদরে পুজো করলেন মহিলারা

জামাই ষষ্ঠীতে (Jamai Shashthi) দুই বাংলার মানুষ যখন জামাই-মেয়েকে নিয়ে আদর-আপ্যায়নে ব্যস্ত, ঠিক তখন এক্কেবারে অন্যরকম ছবি দেখা...

রীতি মেনে বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর সংশোধনী জমা কুণালের: গ্রহণ করবে সরকারপক্ষ?

প্রথা মাফিক রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবির (R N Ravi) ভাষণ দিয়ে অষ্টাদশ বিধানসভার (Assembly) প্রথম অধিবেশন শুরু হয়।...