Wednesday, May 13, 2026

Entertainment : মৃণাল সেনের অবিকল ‘পদাতিক’-এর চঞ্চল, ভাই*রাল নতুন লুক!

Date:

Share post:

মৃণাল সেনের (Mrinal Sen) বায়োপিকে চঞ্চল চৌধুরীর (Chanchal Chowdhury) লুক নিয়ে বাংলা থেকে বাংলাদেশ (West Bengal to Bangladesh)সর্বত্রই একটা হইচই পড়ে গেছে। এর আগেই কিংবদন্তি চলচ্চিত্রকার মৃণাল সেনের বায়োপিক নির্মাণ ঘিরে চঞ্চল চৌধুরীর বেশকিছু লুক সামনেও এসেছিল। ফের প্রকাশ্যে অভিনেতার আরও একটি লুক। জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherjee) বেচু চ্যাটার্জি স্ট্রিট থেকে দেশপ্রিয় পার্ক, কলকাতা আনাচে কানাচে ঘুরে ‘পদাতিক’ (Padatik) সিনেমার শুটিং করছেন। বাংলাদেশের গুণী অভিনেতার একের পর এক লুক সামনে আসতেই বিস্মিত বাঙালি। এ যে অবিকল মৃণাল সেন, বলছেন সিনে বিশেষজ্ঞরাও।

মৃণাল সেনের বায়োপিক তৈরি করা সহজ কথা নয়। বিভিন্ন বয়সে চঞ্চল চৌধুরী দেখতে কেমন, সেটা তুলনামূলকভাবে তুলে ধরা হয়েছে অভিনেতার নানা ধরণের ছবিতে। এর আগেই ভাইরাল হয়েছে দুটো সাদাকালো স্থিরচিত্র, যাতে মৃণাল সেনের বিখ্যাত একটি স্থিরচিত্রের অবয়বে দেখা গেছে চঞ্চলকে। এর মধ্যে দুটি রূপ যৌবন ও মধ্যবয়সের, অন্যটি বৃদ্ধকালের।

এরমাঝে মৃণাল সেনের বেশে বাংলাদেশের ছোট পর্দার অভিনেত্রী শাহনাজ খুশি (Shahnaz Khushi) ফেসবুকে শেয়ার করেছেন চঞ্চল চৌধুরীর আরও কিছু নতুন লুক। গত ১১ জানুয়ারি সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ ও ইন্সটাগ্রামে ‘পদাতিক’ এর পোস্টার দিয়ে শুভকামনা জানিয়েছেন বলিউডের মেগাস্টার অমিতাভ বচ্চন (Amitabh Bachhan)। মৃণাল সেনের চরিত্রে চঞ্চলকে নেওয়ার কারণ হিসেবে সৃজিত আগেই তাঁর নিজের অবস্থান স্পষ্ট করেছিলেন। প্রথমত দুই জনের মুখের মিল আছে। সেটা কাকতালীয়। কিন্তু মৃণালবাবুর মতোই চঞ্চলের চোখের দৃষ্টি অত্যন্ত ধারালো এবং সজাগ। তা ছাড়াও মৃণালবাবুর রাজনীতি চেতনা, তার যাপন ও দৃষ্টিভঙ্গির সঙ্গেও চঞ্চলের প্রচুর মিল আছে বলে জানান সৃজিত। সব মিলিয়ে দারুণ এক বায়োপিক দেখার আশায় দুইবাংলার সিনে প্রেমী মানুষ।

 

Related articles

জামিন পেলেন না গর্গ চট্টোপাধ্যায়! ১৬ মে পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ আদালতের

বড়সড় আইনি বিপাকে বাংলা পক্ষের গর্গ চট্টোপাধ্যায়। ইভিএম বিকৃতি নিয়ে সমাজমাধ্যমে গুজব ছড়ানো এবং উসকানিমূলক পোস্ট করার অভিযোগে...

রাজ্যে এবার থেকে ‘আইন মেনে’ গো-হত্যা: আইন কার্যকর করা শুরু নতুন সরকারের

বিজেপি শাসিত দেশের অন্যান্য রাজ্যের মতো এবার বাংলাতেও গো-হত্যায় আইনি পথে বর্তমান বিজেপি সরকার। রাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রকের জারি...

নতুন বাস কেনা, মহিলাদের ভাড়ায় ছাড়: সরকারি সিদ্ধান্তে বাস সংগঠনের একাধিক প্রশ্ন

রাজ্যের ক্ষমতায় আসার পরে একের পর এক নতুন সিদ্ধান্ত ঘোষণা করেছে বিজেপির সরকার। পরিবহন তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ।...

দুধের প্যাকেটে জ্বালানির আঁচ, মধ্যবিত্তের পকেটে টান দিয়ে দাম বাড়ল আমুলের

একেই মূল্যবৃদ্ধির বাজারে নাভিশ্বাস উঠছে সাধারণ মানুষের, তার ওপর এবার পকেটে টান দিয়ে দাম বাড়ল দুধের। লিটার পিছু...