Wednesday, March 4, 2026

হিজবুলের অন্যতম মাথা ভারতের ‘মোস্ট ওয়ান্টেড’ বশির আহমেদ খুন পাকিস্তানে

Date:

Share post:

পাকিস্তানে(Pakistan) খুন হলেন হিজবুল মুজাহিদিন(Hijbul Mujahidin) জঙ্গি গোষ্ঠীর তৃতীয় মাথা বশির আহমেদ পীর(Bashir Ahmed Pir)। মাত্র ৫ মাস আগে ভারত সরকারের তরফে মোস্ট ওয়ান্টেড সন্ত্রাসবাদী ঘোষণা করা হয়েছিল বশির আহমেদ পীর ওরফে ইমতিয়াজ আলমকে(Imtiaz Alam)। সোমবার সন্ধ্যায় পাকিস্তানের রাওয়ালপিণ্ডিতে গুলিতে খুন হলেন এই জঙ্গি নেতা। এই বশিরই ভারতের নানা জায়গায় নাশকতার ছক কষছে বলে সতর্ক করেছিল দেশের গোয়েন্দা সংস্থাগুলি। এরই মাঝে বশিরের মৃত্যুর খবর যে ভারতের জন্য স্বস্তির তা বলার অপেক্ষা রাখে না।

পাক সংবাদমাধ্যম সূত্রের খবর, সোমবার সন্ধ্যেবেলা ইসলামাবাদের রাওয়ালপিণ্ডির একটি দোকানের বাইরে দাঁড়িয়ে ছিলেন বশির। সেই সময় পয়েন্ট ব্ল্যাক রেঞ্জ থেকে গুলিতে ঝাঁঝরা করে দেওয়া হয় তাঁকে। কাশ্মীরে বহু সন্ত্রাসবাদী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগ রয়েছে বশিরের বিরুদ্ধে। উল্লেখ্য, ২০০০ সাল থেকেই জঙ্গি কার্যকলাপে যুক্ত ছিল বশির। হিজবুল জঙ্গিদের তৃতীয় শীর্ষনেতা বলে পরিচিত এই জঙ্গিনেতার কাজ ছিল হিজবুলের নেটওয়ার্ককে আরও ছড়িয়ে দেওয়া। ভারত থেকে তরুণদের মগজ ধোলাই করে জঙ্গি দলে নিয়ে আসাও ছিল বশিরের কাজ। তাছাড়া অস্ত্রশস্ত্র সরবরাহ করা, ফান্ড জোগাড় করা ইত্যাদি দায়িত্বও সামল দিত বশির। দেশের হিজবুল সংগঠনের পরিচালনাও করত এই জঙ্গি নেতা। গত বছর বশিরকে মোস্ট ওয়ান্টেড জঙ্গি হিসেবে ঘোষণা করে দিল্লি। এরপর ভারতীয় গোয়েন্দাদের হাত এড়িয়ে বশির নিজের কাশ্মীরের বাড়ি ছেড়ে পাকিস্তানে গিয়ে থাকতে শুরু করে। জানা যায়, হিজবুল মুজাহিদিন জঙ্গি গোষ্ঠীর তৃতীয় শীর্ষ নেতা বলে পরিচিত বশির ওরফে ইমতিয়াজ আলম।

spot_img

Related articles

ইজরায়েলে হামলা হিজবুল্লার! ক্রুজ ক্ষেপণাস্ত্র ধ্বংস করল সৌদি

পশ্চিমী দেশের আকাশে বাড়ছে যুদ্ধের তীব্রতা। ইরান বনাম ইজরায়েল (Israel) ও মার্কিন সেনার (US army) সংঘর্ষের আবহে এবার...

হোলি হ্যায়! দোল পূর্ণিমার পরের দিন আজ দেশ জুড়ে রঙিন উৎসব

ফাল্গুনী পূর্ণিমা তিথিতে বাঙালি দোলযাত্রা (Dol Utsav) শেষ হওয়ার পরের দিন দেশজুড়ে হোলি উদযাপন (Holi Festival)। বুধবার 'রং...

নিশ্ছিদ্র নিরাপত্তায় শান্ত শহর: দোল উৎসবে অপ্রীতিকর ঘটনা রুখে দিল কলকাতা পুলিশ

কলকাতায় এবারের দোল উৎসব কাটল মোটের ওপর শান্তিপূর্ণভাবেই। পুলিশের কড়া নজরদারির ফলে শহরে বড় কোনো দুর্ঘটনার খবর মেলেনি।...

শোলে-র পঞ্চাশে বিশেষ ক্যালেন্ডার প্রকাশ, জয়-বীরু হলেন সিধু-পটা

১৯৭৫ সালের কালজয়ী ছবি রমেশ সিপ্পির 'শোলে' ভারতীয় বিনোদন জগতে ইতিহাস তৈরি করেছে। সেলিম-জাভেদ জুটির অনবদ্য চিত্রনাট্য ৫০...