Thursday, May 14, 2026

Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) আজ ডার্বির মহারণ। আইএসএল-এর ফিরতি ডার্বি। যুবভারতী ক্রীড়াঙ্গনে নিজেদের সেরা পারফরম্যান্স দিতে মরিয়া দু’দল।

২) ‘আমরা প্লে-অফ খেলার যোগ্যতা অর্জন করতে পারিনি ঠিকই। পয়েন্ট টেবলে ১০ নম্বরে থাকলেও এটাই কিন্তু আমাদের সেরা মরশুম’, ডার্বিতে নামার আগে বললেন ইস্টবেঙ্গল কোচ স্টিফেন কনস্ট‍্যান্টাইন।

৩) ডার্বিতে নেই তিন বিদেশি। কার্ল ম্যাকহিউ চোট ও কার্ড সমস্যায় খেলবেন না। কার্ড সমস্যায় এমনিতেই অস্ট্রেলীয় সেন্টার ব্যাক ব্রেন্ডন হ্যামিলকে পাবে না দল। তার উপর হুগো বৌমোসের খেলা নিয়েও অনিশ্চয়তা।

৪) ‘চোখের জল ঢাকতেই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে রোদচশমা পরে এসেছিলাম’ বললেন হরমনপ্রীত কৌর। সাংবাদিক সম্মেলনে এসে হরমনপ্রীত বলেন,” তখন আমার চোখে জল ছিল। চাইনি আমার কান্না দেশবাসী দেখতে পাক। চোখের জল ঢেকে রাখার চেষ্টা করেছিলাম।”

৫) ‘রোহিতকে ওজন কমাতে হবে’, ভারত অধিনায়কের ফিটনেস নিয়ে কড়া মন্তব্য কপিল দেবের। এক সাক্ষাৎকারে কপিল দেব বলেন,” ফিট থাকা অত্যন্ত জরুরি। বিশেষ করে অধিনায়কের জন্য। অত্যন্ত লজ্জার বিষয় যদি আপনি ফিট না থাকেন।

আরও পড়ুন:এটাই আইএসএল-এ লাল-হলুদের সেরা মরশুম, ডার্বিতে নামার আগে বললেন স্টিফেন

 

 

 

Related articles

জ্বালানি বাঁচাতে ‘ওয়ার্ক ফ্রম হোম’! সোমবার আমলাদের মেট্রো সফরের নির্দেশ রেখা গুপ্তার 

মধ্য এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে বিশ্বজুড়ে তৈরি হওয়া জ্বালানি সংকট মোকাবিলায় কোমর বেঁধে নামল দিল্লি সরকার। বৃহস্পতিবার জ্বালানি...

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...