Saturday, April 18, 2026

“অ খন্ড শাসন দন্ড ত্রস্ত হলো”..কেন লিখলেন অভিনেত্রী অপরাজিতা আঢ্য?

Date:

Share post:

মাকে হারালেন অভিনেত্রী অপরাজিতা আঢ্য। সোশ্যাল মিডিয়ায় নিজেই জানালেন দুঃসংবাদ।বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন অভিনেত্রীর মা। সোমবার সকাল সাড়ে ৯টা নাগাদ মৃত্যু হয়েছে তাঁর মায়ের। বেশ কিছু দিন ধরেই অসুস্থ ছিলেন অভিনেত্রীর মা। সেই কারণেই এবারের জন্মদিন বাইরে না পালন করে বাড়িতেই ছোটখাটো পরিসরে পালন করেছিলেন অভিনেত্রী। আশা করেছিলেন সুস্থ হয়ে উঠবেন মা। তা আর হল না। চলে গেলেন মা।

আরও পড়ুন:Entertainment : শাহরুখের সঙ্গে অভিনয় করেই অবসরের সিদ্ধান্ত অভিনেত্রীর !

এদিন নিজের ইনস্টাগ্রামে মায়ের সঙ্গে নিজের একটি ছবি দিয়ে অভিনেত্রী লেখেন,” মা আজ সকাল ৯.৩০ চলে গেলেন… অ খন্ড শাসন দন্ড ত্রস্ত হলো তাঁর…মার আত্মার শান্তি হোক। যারা পরিচিত সবার নাম্বার আমার কাছে নেই তাঁদের সকলকে এই পোস্টটি মাধ্যমে জানালাম।”

 

View this post on Instagram

 

A post shared by Aparajita Adhya (@adhyaaparajita)

এদিন সংবাদমাধ্যমে অভিনেত্রী বলেন,” রাতেই জ্বর এসেছিল। তখনই মনটা কু ডাকছিল। আজ সকালে হঠাৎই অক্সিজেন ওঠা নামা শুরু করে। ব্লাড প্রেসার শূন্যতে নেমে যায়। হাসপাতালে নিয়ে যাব বলে ফোনও করি, কিন্তু তার আগেই সব শেষ”।

 

 

Related articles

২০২৩-এ পাস হওয়া বিল আনুন: মহিলা সংরক্ষণে বিজেপির মিথ্যাচারে দাবি প্রিয়াঙ্কার

বিলে রাষ্ট্রপতি স্বাক্ষর করলেন। তারপরেও বিল আইনে পরিণত হল না ৩ বছর ধরে। এবার ডিলিমিটেশনের ছাতার তলায় সেই...

মোহনবাগান সাফল্য পেলে কেন ব্যর্থ লখনউ? কারণ জানালেন গোয়েঙ্কা

আইপিএলে লখনউ সুপার জায়ান্টের (Lucknow Super Giants) মালিক এবং আইএসএলে মোহনবাগান সুপার জায়ান্টের (Mohun Bagan Super Giant) প্রধান...

কত বড় জাতির নেতা! কাকে কটাক্ষ তৃণমূল সভানেত্রীর

শনিবার রাত সাড়ে ৮টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। কী বিষয়ে জাতির উদ্দেশে ভাষণ...

শওকত আমার ডানহাত: নিরাপত্তা তুলে নেওয়ার চক্রান্তে সোচ্চার মমতা

নির্বাচনী আদর্শ আচরণবিধির নামে যথেচ্ছ নিয়ম বদল করে আরোপ করে চলেছে জাতীয় নির্বাচন কমিশন। আইন শৃঙ্খলা পরিস্থিতি তারপরেও...