Friday, May 15, 2026

আল নাসেরের হয়ে গোল করছেন, নতুন ক্লাব নিয়ে এবার মুখ খুললেন রোনাল্ডো

Date:

Share post:

নতুন চ‍্যালেঞ্জ। আর সেই চ‍্যালেঞ্জে পাশও করছেন। পুরোনো ক্লাব ম‍্যাঞ্চেস্টার ইউনাইটেডের সঙ্গে মতবিরোধ হওয়ায় নতুন ক্লাব আল নাসেরে সই করেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। প্রথম দিকে গোল না পেলেও, এখন নিয়মিত গোলের দেখা পাচ্ছেন সিআরসেভেন। জিতছে দলও। এখনও অবধি আটটি গোল ও দুটি অ্যাসিস্ট করেছেন তিনি। আর এতেই বেজায় খুশি রোনাল্ডো। জীবনের নতুন অভিযান নিয়ে মুখ খুললেন তিনি।

এদিন এক স্পোর্টস ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাৎকারে রোনাল্ডো বলেন, “আমি খুব খুশি, তবে সব থেকে গুরুত্বপূর্ণ হল দল ও তার জয়। দল অসাধারণ কাজ করেছে, ওরা দৌড়েছে, ওরা লড়েছে। গোল করা অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু তার থেকেও গুরুত্বপূর্ণ হল দল।”

সৌদির পরিবেশ এবং ফুটবলের সঙ্গে মানিয়ে নিয়েছেন বলে জানান রোনাল্ডো। এই নিয়ে রোনাল্ডো বলেন, “আমি এখন অনেকটা মানিয়ে নিয়েছি, এখানে এসে খেলাটা সোজা নয়। আর পাঁচ-ছয়টি ম্যাচ খেলার পর, প্রত্যেকে আমার খেলা বুঝে গিয়েছে। এখন আমি আমার সতীর্থদের খেলা আরও ভালো বুঝতে পারি, আর ওরা আমার খেলা বুঝতে পারে। সব থেকে গুরুত্বপূর্ণ হল, ধাপে-ধাপে, আমরা ভালো একটি পর্যায়ে পৌছতে পারব।”

চলতি বছরের শুরুতে, সৌদি আরবের ক্লাব আল নাসেরে সই করেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। আগামী ২০২৫ সালের জুন মাস অবধি চুক্তিবদ্ধ রোনাল্ডোর।

আরও পড়ুন:ফের নজির গড়লেন মেসি, ছুয়ে ফেললেন রোনাল্ডোকে

 

 

 

Related articles

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...

‘লুঠের জয়’ বেশিদিন টিকবে না! জোট বাঁধুন, মাঠে নামুন: বার্তা অভিষেকের

ভোট লুঠ করে, গণনায় কারচুপি করে বিধানসভা নির্বাচনে জিতেছে বিজেপি! এই জয় বেশিদিন টিকবে না। বৃহস্পতিবার রাত্রে দলের...