Thursday, May 7, 2026

শাহরুখের বাংলোয় নিরাপত্তারক্ষীদের চোখ এড়িয়ে ঢুকল দুই অজ্ঞাতপরিচয় ব্যাক্তি

Date:

Share post:

আলিয়া ভট্টের ব্যক্তিগত মূহুর্তের ছবি তুলে প্রকাশ্যে এনেছিলেন ফোটোশিকারি।যা নিয়ে শোরগোল পড়ে গিয়েছিল। সেই রেশ কাটতে না কাটতেই এবার শাহরুখ খানের বাংলো, ‘মন্নতে’ দুই অজ্ঞাতপরিচয় ব্যাক্তির বিরুদ্ধে অবৈধভাবে ঢোকার অভিযোগ উঠল।তাঁদের দুজনকে বান্দ্রায় পুলিশের হাতে তুলে দিয়েছেন মন্নতের ম্যানেজার।

আরও পড়ুন:বিশ্বাস ভেঙেছে শাহরুখ পত্নী গৌরী খান! জামিন অযোগ্য ধারায় এফআইআর দায়ের

ঠিক কী ঘটেছিল?

নিরাপত্তারক্ষীরা জানান, বুধবার রাতে পাঁচিল টপকে মন্নতের ভিতরে ঢুকে লুকিয়েছিলেন ওই দুই ব্যক্তি।শ্যুটিং-এর কারণে সেদিন রাতে বাড়ি ফেরননি শাহরুখ। বৃহস্পতিবার ভোরবেলা ফিরে ঘুমিয়ে পড়েন। তারপরই মন্নতের চৌহদ্দি থেকে লুকিয়ে থাকা ওই দুই ব্যক্তিকে দেখতে পাওয়া যায়। সূত্রের খবর, অভিযুক্ত দুই ব্যক্তি নিজেদের শাহরুখ-ভক্ত হিসাবে পরিচয় দেন। মন্নতের পিছন দিকের পাঁচিল টপকে তাঁরা ভিতরে ঢুকেছিলেন। তাঁদের ধরে ফেলা হলেও শাহরুখের সঙ্গে একবার দেখা করিয়ে দেওয়ার জন্য। তবে না বলে তারকার বাড়িতে ঢুকে পড়ার অভিযোগে তাঁদের আটক করেছে পুলিশ। শাহরুখের অবশ্য এনিয়ে কোনও প্রতিক্রিয়া মেলেনি।

 

 

Related articles

সিঙ্গুরে টাটাদের ক্ষতিপূরণে স্থগিতাদেশ কলকাতা হাই কোর্টের

সিঙ্গুরে টাটাদের কারখানা (Singur Tata Motors) তৈরির ক্ষতিপূরণে স্থগিত রাখার নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট (Kolkata High Court)।...

মমতা হারেননি, উত্তর প্রদেশ মডেলে কমিশন-বিজেপি মিলে তৃণমূলকে হারিয়েছে: অখিলেশ

নির্বাচন কমিশন ও বিজেপি মিলে বেইমানি (বিশ্বাসঘাতকতা) করে ভোট করিয়ে বাংলায় তৃণমূলকে হারিয়েছে। বৃহস্পতিবার, কালীঘাটে তৃণমূল সভানেত্রী মমতা...

১৭৭৭টি নামের নিষ্পত্তি! ট্রাইব্যুনাল ছাড়লেন টি এস শিবজ্ঞানম

ভোট যুদ্ধ শেষে কলকাতা হাই কোর্টের (Kolkata High Court) প্রাক্তন প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম (T S Sivagnanam)...

আইপিএলের মধ্যেই সতীর্থের প্রয়াণ, শোক প্রকাশ কোহলির

  আইপিএলের মধ্যে বিরাট দুঃসংবাদ। মাত্র ৩৬ বছর বয়সে প্রয়াত বিরাট কোহলির অনূর্ধ্ব ১৯ দলের সতীর্থ অমনপ্রীত সিং গিল।...