Monday, March 2, 2026

তৃতীয় দিনের শেষে ৩ উইকেট হারিয়ে ২৮৯ রান ভারতের, ১৯১ রানে পিছিয়ে টিম ইন্ডিয়া

Date:

Share post:

ভারত-অস্ট্রেলিয়া চতুর্থ টেস্ট। আহমেদাবাদ টেস্টের তৃতীয় দিনের শেষে ৩ উইকেট হারিয়ে ২৮৯ রান ভারতের। দুরন্ত শতরান শুভমন গিলের। অর্ধশতরানে অপরাজিত বিরাট কোহলি। দিনের শেষে ১৯১ রানে পিছিয়ে টিম ইন্ডিয়া।

জমে উঠেছে বর্ডার-গাভাস্কর ট্রফির চতুর্থ টেস্ট ম‍্যাচ। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার পাহার সমান রানে ধীরে ধীরে এগিয়ে চলেছে টিম ইন্ডিয়া। সৌজন্যে শুভমন গিল, বিরাট কোহলি, চেতেশ্বর পুজারার দুরন্ত ব‍্যাটিং। তৃতীয় দিন শুরুটা ভালোই করেন দুই ওপেনার রোহিত শর্মা-শুভমন গিল। ৩৫ রান করে আউট হন রোহিত। ১২৮ রানে আউট হন শুভমন। তৃতীয় টেস্টে দলে ফিরে রান না পেলেও, চতুর্থ টেস্টে দুরন্ত ইনিংস খেললেন এই তরুণ ওপেনার। আর এই শতরান করতেই মোটামুটি ভারতীয় দলে জায়গা পাকা করে ফেললেন তিনি। ৪২ রানে আউট হন পুজারা। ভারতের হয়ে ক্রিজে রয়েছেন বিরাট কোহলি এবং রবীন্দ্র জাদেজা। ৫৯ রানে অপরাজিত কোহলি। দীর্ঘ ১৬ ইনিংস পরে হাফ সেঞ্চুরি পেলেন বিরাট। অপরদিকে ১৬ রানে অপরাজিত জাড্ডু। মোটের ওপর তৃতীয় দিন ভালোই কাটল ভারতের। দিনের শেষে হারিয়েছে তিন উইকেট। অজিদের হয়ে একটি করে উইকেট নেন নাথান লিওন, খুনেমান এবং মার্ফি।

আরও পড়ুন:আহমেদাবাদ টেস্টে বিত*র্ক, শামিকে দেখে ‘জয় শ্রীরাম’ স্লোগান দর্শকদের

 

spot_img

Related articles

বিধায়ক-সাংসদ থেকে বিডিও! ভোটার তালিকায় ‘বিচারাধীন’ খোদ জনপ্রতিনিধিরাও 

ভোটার তালিকা সংশোধনের কামড় এ বার খোদ জনপ্রতিনিধিদেরও গায়ে। খসড়া তালিকায় নাম বাদ পড়ার পর রাজ্যে প্রকাশিত চূড়ান্ত...

ব্রাত্যজন সঞ্জুর ব্যাটেই ক্যারিবিয়ান বধ, কাপযুদ্ধের সেমিতে ভারত

টি২০ বিশ্বকাপের( T20 World Cup) সেমিফাইনালে(Semifinal) ভারত (India)।ইডেনে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৫ উইকেটে জয় টিম ইন্ডিয়ার (India)। ব্রাত্য...

বিজেপি-বিরোধী, সংখ্যালঘু ও তফসিলিদের বেছে বেছে নাম বাদ! তথ্য-প্রমাণ তুলে তোপ অভিষেকের

খসড়া তালিকায় লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে ৫৮ লক্ষ বাদ। তারপর প্রথম দফার চূড়ান্ত তালিকাতেও আরও প্রায় ৬ লক্ষ নাম...

এসআইআর-এর নামে লক্ষ লক্ষ বাঙালির নাম বাদ! প্রতিবাদে রাজপথে বাংলা পক্ষ

রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী বা ‘এসআইআর’ প্রক্রিয়ায় লক্ষ লক্ষ বাঙালির নাম বাদ দেওয়া এবং কয়েক লক্ষ...