Friday, May 15, 2026

‘দায়িত্বজ্ঞানহীন শট মেনে নেওয়া যায় না’, জাদেজা আউট দেখে বললেন গাভাস্কর

Date:

Share post:

রবীন্দ্র জাদেজার আউট হওয়ার ধরন দেখে রেগে আগুন ভারতের প্রাক্তন ক্রিকেটার সুনীল গাভাস্কর। চতুর্থ দিনে বিরাট কোহলির সঙ্গে জুটি বেঁধে শুরুটা ভালোই করেছিলেন জাড্ডু। কিন্তু আচমকাই ছন্দপতন। খারাপ শট খেলতে গিয়ে আহমেদাবাদ টেস্টে চতুর্থ দিনের শুরুতে উইকেট হারন জাদেজা। আর জাড্ডুর আউট হওয়ার ধরন দেখে ধারাভাষ‍্য দিতে দিতেই ক্ষোভ উগরে দিলেন গাভাস্কর।

অষ্টম ওভারে মারফির বিরুদ্ধে হঠাৎই আগ্রাসী হয়ে ওঠেন জাদেজা। সব বলই আড়াআড়ি ভাবে খেলছিলেন তিনি। মারফির একটি ফ্লাইট হওয়া বলে কভার ড্রাইভ মেরে আরও বেশি আগ্রাসী হয়ে ওঠেন জাড্ডু। তখনই ধারাভাষ্যে দিতে দিতে গাভাস্কর বলেন, “আরে, ও কী করছে? হঠাৎ এ ভাবে খেলছে কেন? কেউ কি ওকে কিছু বলেছে?” এরপর মারফির বলেই মিড-অনে উসমান খোয়াজার হাতে ক্যাচ দেন জাদেজা। আর এরপরই রেগে যান গাভাস্কর। ধারাভাষ‍্য দিতে দিতে গাভাস্কর বলে ওঠেন,” ওরকম শট খেলার কি দরকার ছিল? কোহলি মোটেও খুশি হয়নি। সাজঘরেরও কেউ খুশি হয়নি এটাও হলফ করে বলতে পারি। দ্রাবিড় নিজেও এধরনের শটকে মোটেও সমর্থন করবে না। ও নিজে ক্রিকেটজীবনে দায়িত্ব নিয়ে ইনিংস খেলেছে। সেজায়গায় এই মুহূর্তে জাদেজার দায়িত্বজ্ঞানহীন শট মেনে নেওয়া যায় না।”

আরও পড়ুন:কিং কোহলির প্রত‍্যাবর্তন, অজিদের বিরুদ্ধে ‘বিরাট’ ব‍্যাটে শতরান কোহলির

 

Related articles

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...