Wednesday, May 20, 2026

চলন্ত ট্রেনে ঘুমন্ত মহিলা যাত্রীর গায়ে প্রস্রাব করে ধৃ*ত টিটিই !

Date:

Share post:

এবার কোনও বিমানে নয়, চলন্ত ট্রেনে ঘুমন্ত মহিলা যাত্রীর গায়ে প্রস্রাব করে দেওয়ার অভিযোগ উঠল টিটি’র বিরুদ্ধে। এই ন্যক্করজনক ঘটনাটি ঘটেছে অমৃতসর-কলকাতাগামী ট্রেনে।

জানা গিয়েছে, সোমবার এই ঘটনাটি ঘটেছে অকাল তক্ত এক্সপ্রেসে। অভিযুক্ত টিটি মদ্যপ অবস্থায় ছিলেন। ইতিমধ্যেই বিহারের বাসিন্দা মুন্না কুমার নামে ওই টিটিকে জিআরপি-এর হাতে তুলে দিয়েছেন নির্যাতিতা।

রেল সূত্রে জানা গিয়েছে, রাজেশ নামে অমৃতসরের এক বাসিন্দা সস্ত্রীক ওই ট্রেনে উঠেছিলেন। তাঁদের কামরায় ওই অভিযুক্ত টিটি প্রবেশ করেন এবং ঘুমিয়ে থাকে রাজেশের স্ত্রীর মাথায় প্রস্রাব করে দেন। সঙ্গে সঙ্গে চিৎকার শুরু করেন ওই নির্যাতিতা। আশপাশের কামরার যাত্রীরাও চড়াও হয় ওই টিটি-র উপর। এরপর এমারজেন্সি চেন টানেন নির্যাতিতা।
চারবাগের রেলপুলিশের ইনস্পেক্টর নবরত্ন গৌতম জানান, রবিরাত মধ্যরাতে মহিলা তাঁর আসনে শুয়ে ছিলেন। সেই সময় তাঁর মাথায় প্রস্রাব করেন মত্ত টিকিট পরীক্ষক। অন্য যাত্রীরা অভিযুক্তকে তখনই ধরে ফেলেন। পরের দিন সকালে মহিলা ট্রেনের সতর্কতামূলক অ্যালার্ম বাজান। রেলপুলিশ ঘটনাস্থলে এলে অভিযুক্তকে তাদের হাতে তুলে দেওয়া হয়। অভিযুক্ত ওই দিন সত্যিই নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
প্রসঙ্গত, মাস কয়েক আগেই এয়ার ইন্ডিয়ার বিমানে সহযাত্রীর গায়ে প্রস্রাব করে দেওয়ার ঘটনায় তোলপাড় পড়ে গিয়েছিল দেশজুড়ে। মত্ত অবস্থায় এক যাত্রী এক প্রৌঢ়া সহযাত্রীর গায়ে প্রস্রাব করে দেন। ঘটনায় অভিযুক্ত শংকর মিশ্রকে গ্রেফতার করা হয়। এয়ার ইন্ডিয়াকে ৩০ লাখ টাকা জরিমানা করে ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল এভিয়েশন।

 

Related articles

‘পরকীয়ার গল্প আর না!’ ধারাবাহিক নিয়ে অবস্থান স্পষ্ট করলেন পাপিয়া

বাংলা মেগাসিরিয়াল মানেই একাধিক বিয়ে, বিবাহ বহির্ভূত সম্পর্ক বা কূটবুদ্ধি। এই নিয়ে একাধিকবার প্রশ্ন তুলেছিলেন বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রীও।...

‘মেলোডি’ মুহূর্ত! রোম সফরে ইটালির প্রধানমন্ত্রীকে চকলেট উপহার মোদির, সেলফি তুললেন মেলোনি

ভারতের প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি (Narendra Modi) আর ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির (Giorgia Meloni) বন্ধুত্বের রসায়ন এখন সোশ্যাল মিডিয়ায়...

ভোট পরবর্তী হিংসা থেকে হকার উচ্ছেদ- প্রতিবাদে বিধানসভার বাইরে ধর্না তৃণমূল বিধায়কদের

ভোট পরবর্তী হিংসা ও হকার উচ্ছেদ, বুলডোজার নীতির প্রতিবাদে বিধানসভার বাইরে বিক্ষোভ তৃণমূল বিধায়কদের। একই সঙ্গে পুরনো মামলায়...

IPL: পন্থ-রাসেলদের রেকর্ড ভাঙলেন, টি২০-তে নয়া নজির কিশোর বৈভবের

আইপিএলে ব্যাট হাতে নামলেই নিত্য নতুন রেকর্ড সৃষ্টি করাটা অভ্যাসে পরিণত করে ফেলেছেন বৈভব সূর্যবংশী(Vaibhav Suryavanshi)। লখনউ দলের...