Saturday, June 20, 2026

বিদেশি আইনজীবী ও ল’ফার্মগুলিও ভারতে কাজ করতে পারবে, অনুমতি বার কাউন্সিলের

Date:

Share post:

এবার বিদেশি আইনজীবী এবং আইন সহায়তাকারী সংস্থাগুলিকে ভারতে কাজ করার ছাড়পত্র দিল বার কাউন্সিল অফ ইন্ডিয়া(বিসিআই) । আইনি ক্ষেত্রে উন্নয়নের লক্ষ্যে বার কাউন্সিল অফ ইন্ডিয়া বিদেশি আইনজীবী এবং আইনি সহায়ক সংস্থাগুলিকে পারস্পরিক বোঝাপড়ার ভিত্তিতে কাজের অনুমতি দিয়েছে।

আরও পড়ুন:বিচারপতি মান্থার এজলাসের বাইরে বিক্ষোভ নিয়ে খোঁজ নিতে হাইকোর্টে বার কাউন্সিল অফ ইন্ডিয়ার প্রতিনিধি, মিছিল আইনজীবীদের
বুধবার বিসিআইয়ের তরফেএকটি বিবৃতিতে জানানো হয়েছে বিদেশি আইনজীবী এবং ল’ফার্মগুলি যাতে ভারতে কাজ করতে পারে, সেই উদ্দেশ্যে দ্রুত প্রয়োজনীয় বিধি কার্যকর করা হবে। এই উদ্দেশ্যে ইতিমধ্যেই ‘বার কাউন্সিল অফ ইন্ডিয়া রুলস ফর রেজিস্ট্রেশন অ্যান্ড রেগুলেশন ফর ফরেন লইয়ার্স অ্যান্ড ফরেন ল’ফার্মস ইন ইন্ডিয়া ২০২২’ বিধি চালু করতে সক্রিয় হয়েছে বলে বিসিআই জানিয়েছে।

বিদেশি আইনজীবী এবং ল’ফার্মগুলি ভারতে কাজ করার সুযোগ পেলে এ দেশের আইনজীবী এবং সশ্লিষ্ট সংস্থাগুলি পেশাগত প্রতিযোগিতায় ক্ষতিগ্রস্ত হবে না বলেও জানিয়েছে বিসিআই। সংস্থার তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘একটি সীমাবদ্ধ এবং সুনিয়ন্ত্রিত পদ্ধতিতে দরজা খোলা হলে এ পদক্ষেপ ভারতকে কোনও অসুবিধার মুখে ফেলবে না।’ বরং প্রাথমিক ভাবে মোকদ্দমাবিহীন আইনি পরামর্শ সংক্রান্ত বিষয়গুলিতে এবং আন্তর্জাতিক সালিশি মামলাগুলির ক্ষেত্রে দেশ উপকৃত হবে বলেই সংস্থার তরফে জানানো হয়েছে।


 

 

Related articles

‘পুশ-ইন’ বিতর্কে শাহ-শুভেন্দুর বিরুদ্ধে বিক্ষোভ ঢাকায়

জোর করে সীমান্ত পার করানোর প্রতিবাদে (Push-In Controversy) ঢাকার ভারতীয় হাই কমিশনের সামনে বিশাল বিক্ষোভ নতুন রাজনৈতিক দল...

মহারাষ্ট্রে হনুমান মন্দিরের নির্মীয়মাণ ছাদ ধসে বিপর্যয়! পিষ্ট হয়ে মৃত অন্তত ৬, ধ্বংসস্তূপে আটকে বহু 

শনিবার বিকেলে এক মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী হল মহারাষ্ট্র। রাজ্যের পারভানি জেলায় একটি হনুমান মন্দিরের নির্মীয়মাণ ছাদ ভেঙে পড়ে...

ফুটপাত শুধু রাস্তার অংশ নয়, নিরাপদে হাঁটা নাগরিকদের মৌলিক অধিকার: সুপ্রিম কোর্ট 

ফুটপাত কেবল পিচ-রাস্তার কোনও বাড়তি অংশ নয়, তা পথচারীদের নিরাপদে পথ চলার জন্য একটি মৌলিক নাগরিক অধিকার। এবার...

তৃণমূলের তহবিলের কত টাকা নিয়ে ভোটে জিতলেন? ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়ে ঋতব্রতকে ধুয়ে দিলেন কুণাল

দলের টাকা নিয়ে ভোটে জিতবেন, আর জেতার পর সেই দলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়েই প্রশ্ন তুলবেন! শনিবার তৃণমূলের 'বহিষ্কৃত'...