Thursday, May 14, 2026

‘আগামিকাল নতুন চ‍্যালেঞ্জ, আমরা তৈরি’, আইএসএল-এর ফাইনালে নামার আগে বললেন প্রীতম

Date:

Share post:

আগামিকাল আইএসএল-এর মহারণ। গোয়ায় আইএসএল ফাইনালে এটিকে মোহনবাগানের মুখোমুখি বেঙ্গালুরু এফসি। সেই প্রস্তুতিতে ব‍্যস্ত বাগান ব্রিগেড। হাতে মাত্র একটা ম‍্যাচ। এই ম‍্যাচ জিততে পারলেই ২০২২-২৩ আইএসএল ট্রফি হাতে উঠবে। আর সেই লক্ষ‍্যেই এখন নিজেদের আবদ্ধ করেছেন বাগান ফুটবলাররা। এদিন সাংবাদিক সম্মেলনে এমনটাই বললেন প্রীতম কোটাল।

শনিবারের ম‍্যাচ নিয়ে প্রীতম বলেন,” অতীতে দুই দল একে অপরের সঙ্গে খেলেছে। এটি আমাদের জন্য আরেকটি ডার্বি। এটা একটি অন্য ডার্বি। আমার অনেক প্রাক্তন বন্ধুরা ওই দলে আছে। আমাদের ১০০ শতাংশ লক্ষ্য ট্রফি জেতা। ম‍্যাচটা হাড্ডাহাড্ডি হবে। তবে আমরা জিততে তৈরি।আমরা দলগত শক্তিতে বিশ্বাস করছি।”

রয় কৃষ্ণা এবং সুনীল ছেত্রীদের বিরুদ্ধে ম‍্যাচ। ধারাবাহিকভাবে ভালো খেলছে বিএফসি। বিএফসিকে সমীহ প্রীতমের। প্রীতম বলেন,” এর আগে আমি রয়ের বিরুদ্ধে খেলেছি। আগামিকাল আরেকটি খেলা, এটা নতুন চ্যালেঞ্জ। ফাইনাল জেতার জন্য আমরা আমাদের সেরাটা দেওয়ার চেষ্টা করব। ”

দলকে নেতৃত্ব দেওয়া কী অতিরিক্ত কোনও চাপ?
এই বিষয় সবুজ -মেরুন অধিনায়ক বলেন, “না, কোনও চাপ নয় বরং এটি একটি অনুপ্রেরণা।”

এদিকে আইএসএল-এ দলকে সমর্থন করতে ফিনল‍্যান্ড থেকে গোয়া এলেন জনি কাউকো। মাঠে বসে দলের হয়ে গলা ফাটাতে তৈরি তিনি।

আরও পড়ুন:আগামিকাল আইএসএল ফাইনাল, বিএফসির বিরুদ্ধে নামার আগে কী বললেন বাগান কোচ?

 

 

Related articles

সাসপেন্ড দমকল আধিকারিক: তিলজলার ঘটনায় কর্পোরেশনকে নোটিশ, জানালেন অগ্নিমিত্রা

তিলজলার আগুনের ঘটনায় একের পর এক পদক্ষেপ বর্তমান রাজ্য সরকারের। বুধবারই ভাঙা শুরু হয়েছে বাড়ি। জমা পড়েছে দমকল...

টলিউডে ক্ষমতার পালাবদল: চার বিধায়ককে দায়িত্ব দিলেন শুভেন্দু

বাংলা চলচ্চিত্র জগতের এক ঝাঁক কৃতি তারকা এবার বিজেপির বিধায়ক হিসাবে রাজ্যে জায়গা করে নিয়েছেন। সেই সময়ই টলিউডে...

মজাদার চ্যালেঞ্জে ‘মুচমুচে’ প্রমাণ, বিশ্বের সেরা ফ্রেঞ্চ ফ্রাইজের দাবি ওয়াও মোমোর

ফ্রেঞ্চ ফ্রাই খেতে কে না ভালোবাসে! কিন্তু গরম প্যাকেট খোলার কিছুক্ষণ পরেই তা নেতিয়ে গেলে মন খারাপ হওয়াটাই...

পাঁচ টাকায় এবার মাছে-ভাতে বাঙালি, আমজনতার পাতে বড় চমক রাজ্যের 

বাঙালির পাতে এবার শুধু ডিম নয়, জায়গা করে নিতে চলেছে মাছও। রাজ্য সরকারের নতুন পরিকল্পনায় এবার মাত্র পাঁচ...