Saturday, May 16, 2026

“GST সমর্থন করা ভুল ছিল!” কেন্দ্রের ‘নন্দলাল’ সরকারকে তোপ দেগে মন্তব্য মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

রাজ্য থেকে GST-র নামে সব টাকা নিয়ে যাচ্ছে কেন্দ্র। রাজ্য ১ টাকাও পাচ্ছে না। সেই সময় GST-র বিষয়টি সমর্থন করা ভুল হয়েছে। রাজ্য বঞ্চিত হবে বুঝতে পারলে সমর্থন করতেন না। মঙ্গলবার, সিঙ্গুরে পথশ্রী-রাস্তাশ্রী প্রকল্পের উদ্বোধনে গিয়ে এই মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। একই সঙ্গে কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে তুলোধনা করেন মুখ্যমন্ত্রী।

মমতা বলেন, “জিএসটি করার পর দিল্লি (Delhi) সব টাকা তুলে নিয়ে যায়। আমাদের সবচেয়ে ভুল হয়েছিল ওটাকে সমর্থন করা। আমরা ভেবেছিলাম রাজ্যগুলোর ভাল হবে। কিন্তু এখন দেখছি ১০০ দিনের টাকা বন্ধ করে দিয়েছে।” ফের ১০০দিনের কাজ নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে সরব হন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, গ্রামোন্নয়ন ও PWD-র কাজ সব কাজ করবেন ১০০দিনের কাজের জবকার্ড হোল্ডাররা। এবার, বাজেটে বাংলার জন্য ১০০দিনের কাজের কোনও বরাদ্দ হয়নি। অথচ এই প্রকল্প বাংলা বেশ কয়েকবার পুরস্কার পেয়েছে বলেও এদিন জানান মুখ্যমন্ত্রী।

কেন্দ্র ও রাজ্য আলাদা আলাদা কর নিতে পারবে না। ‘এক দেশ এক কর’- চালু করে কেন্দ্র। বদলে ৫ বছর রাজ্যকে ক্ষতিপূরণ দেওয়া হবে। সেই সময় কেন্দ্রের মোদি সরকারকে সমর্থন করেছিল তৃণমূল। কিন্তু সেই সমর্থন ভুল হয়েছিল বলে এখন মনে করছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

কেন্দ্রের বিরুদ্ধে দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে তোপ দাগেন মমতা। ছড়া কেটে বলেন, “বাহবা নন্দলাল! ১১৫৯টাকার গ্যাসে ফোটে বিনাপয়সার চাল।“ বিভিন্ন প্রকল্পের টাকা আটকে বাংলার প্রতি কেন্দ্র বঞ্চনা করেছেন বলেও তীব্র আক্রমণ করেন মুখ্যমন্ত্রী।

Related articles

আজ ডায়মন্ড হারবারে প্রশাসনিক বৈঠক মুখ্যমন্ত্রীর, বিকেলে নন্দীগ্রামে শুভেন্দু

আজ দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করতে ডায়মন্ড হারবার যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। রাজ্যে...

হারিয়ে যাওয়া ‘সপ্তডিঙার’ সন্ধানে গুপ্তধনের হদিশ টিম সোনাদার! বিশেষ প্রাপ্তি সুন্দরী সুন্দরবন

কিশোর মনের রহস্য গল্প বুননে ফের অনবদ্য পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায়। চেনা স্টাইলে ইতিহাস- পুরাণ মিলেমিশে একাকার হলেও চিত্রনাট্যের...

গীতাপাঠ অব্যাহত, মুশকিল আসান মুখ্যমন্ত্রীর 

গীতাপাঠে হঠাৎ বাধা। মুশকিল আসান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari)। ঘটনা কী? পুষ্টিশ্রী ধর্মীয় সংস্থা দক্ষিণ কলকাতার...

ভোট পরবর্তী হিংসার তথ্য অনুসন্ধানে আজই জেলায় জেলায় তৃণমূলের প্রতিনিধি দল

বিধানসভা নির্বাচনের ফলাফল (West Bengal assembly election result) ঘোষণা হওয়ার পর থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে আক্রান্ত তৃণমূল কংগ্রেসের...