Monday, March 16, 2026

বিদেশিনীর সন্তান কখনো দেশভক্ত হয় না: রাহুল প্রসঙ্গে বিজেপি সাংসদের মন্তব্যে তীব্র বি*তর্ক

Date:

Share post:

বিদেশে মাটিতে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর(RahulGandhi) মন্তব্যের জেরে এবার গোটা গান্ধী পরিবারকে উদ্দেশ্য করে বিতর্কিত মন্তব্য করে বসলেন বিজেপি সাংসদ সঞ্জয় জয়সওয়াল(Sanjay Jaiswal)। মঙ্গলবার সংবাদ মাধ্যমের সামনে বক্তব্য রাখতে গিয়ে তিনি জানলেন, “একজন বিদেশী মহিলার গর্ভে জন্ম নেওয়া সন্তান কখনো দেশভক্ত হতে পারে না।” বলার অপেক্ষা রাখে না বিজেপি (BJP) সাংসদের এহেনও মন্তব্যে জাতীয় রাজনীতিতে তীব্র বিতর্ক শুরু হয়েছে।

লন্ডনে গিয়ে দেশের গণতন্ত্র নিয়ে রাহুলের মন্তব্য প্রসঙ্গে মঙ্গলবার সর্বভারতীয় সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সঞ্জয় জয়সওয়াল বলেন, “রাহুল গান্ধী বিদেশের মাটিতে দাঁড়িয়ে ভারতকে অপমান করেছেন। যদি আপনি বলেন আমাদের গণতন্ত্র, আদালত, সংবাদ মাধ্যম সবটাই ভুল। তাহলে এটা স্পষ্ট হয়ে যায় আপনি দেশের উপরে ভরসা করেন না।” এ প্রসঙ্গে তিনি আরো যোগ করেন, “এক বিদেশি মহিলার গর্ভে জন্ম নেওয়া কোন ব্যক্তি কখনো দেশভক্ত হতে পারেন না।” পাশাপাশি মোদি মন্তব্যের প্রেক্ষিতে তাঁর দাবি, “রাহুল গান্ধী প্রধানমন্ত্রী মোদিকে নিয়ে অত্যন্ত অসন্তুষ্ট। কারণ উনি নিজেকে রাজকুমার বলে মনে করেন, এদিকে নরেন্দ্র মোদি বিগত দুই লোকসভা নির্বাচনে বিপুল জনসমর্থন নিয়ে সরকার গঠন করেছেন। তাই ওনার প্রতি এত রাগ রাহুলের”।

অবশ্য রাহুলকে উদ্দেশ্য করে এমন ব্যক্তিগত আক্রমণের ঘটনা এই প্রথমবার নয়। এর আগেও রাহুলকে কুমন্তব্য করেছিলেন বিজেপি সাংসদ প্রজ্ঞা ঠাকুর। তাঁর দাবি ছিল রাহুলকে দেশের অভ্যন্তরে রাজনীতি করতে দেওয়া উচিত নয়। বরং ওনাকে দেশ থেকে তাড়িয়ে দেওয়া উচিত। কারণ উনি ভারতীয় নন। এবার প্রজ্ঞার পথে হেঁটে রাহুলকে ব্যক্তিগত আক্রমণ শানালেন আরেক বিজেপি সাংসদ সঞ্জয় জয়সওয়াল।

আরও পড়ুন- মোদি সরকার রাজনৈতিক ‘প্রতিহিং*সাপরায়ণ’! সব অবিজেপি দলকে একজোট হওয়ায় বার্তা দীপঙ্করের

spot_img

Related articles

ওড়িশায় দুই মেয়েকে কুয়োয় ফেলে ‘খুন’,আত্মঘাতী মা!

মর্মান্তিক! দুই নাবালিকা (Double Murder Case) মেয়েকে কুয়োর জলে ফেলে খুন (Mother Kills Daughter)। শুধু তাই নয়, তার...

রাজ্যের প্রশাসনিক রদবদলে সাংবিধানিক ক্ষমতার অপব্যবহার: রাজ্যসভায় ওয়াকআউট তৃণমূলের

নির্বাচন ঘোষণা হতেই আদর্শ আচরণবিধি লাগু করার নামে রাজ্যের যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় আঘাত নির্বাচন কমিশনের। নির্বাচিত সরকারের মুখ্যসচিব, স্বরাষ্ট্র...

ভোট ঘোষণার রাতেই দিনহাটায় আক্রান্ত যুব তৃণমূল কংগ্রেসের কর্মী

ভোট ঘোষণা হওয়ার পর সেদিন রাতেই দিনহাটায় আক্রান্ত যুব তৃণমূল কংগ্রেসের (TMC worker) এক কর্মী। রবিবার রাতে দিনহাটার...

তৃষাণজিতের “জয় শ্রী রাম” পোস্ট ঘিরে তুমুল জল্পনা

রবিবাসরীয় নির্বাচনী নির্ঘণ্ট প্রকাশ বঙ্গ রাজনীতিতে দামামা বাজিয়ে দিয়েছে। আর সেই সঙ্গে শুরু হয়েছে না না ইঙ্গিত ও...