Monday, March 16, 2026

শিবপুরের ঘটনায় ‘স্বস্তি’! জি২০ সম্মেলনে যোগ দিতে উত্তরবঙ্গে সস্ত্রীক রাজ্যপাল

Date:

Share post:

জি২০ (G20) সম্মেলনে যোগ দিতে শনিবারই সস্ত্রীক উত্তরবঙ্গে এলেন রাজ্যপাল (Governor)। এদিন বাগডোগরা বিমানবন্দর (Bagdogra Airport) থেকে দার্জিলিঙের উদ্দেশে রওনা দেওয়ার আগে তিনি সাংবাদিকদের জানান, হাওড়া স্বাভাবিক গতিতে ফিরছে। রাস্তাঘাট, দোকানপাট সব খুলছে। সবসময় পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে। আগামী দিনে যাতে এই ধরনের ঘটনা না ঘটে, সেই দিকেও বিশেষ নজর দেওয়া হবে বলেও জানিয়েছেন রাজ্যপাল।

তবে এদিন হাওড়ার (Howrah) শিবপুরের ঘটনা নিয়ে কার্যত স্বস্তির সুর শোনা গেল রাজ্যপাল সি ভি আনন্দ বোসের গলায়। শনিবার দুপুরে সস্ত্রীক বাগডোগরা বিমানবন্দরে এসে পৌঁছন রাজ্যপাল বোস। সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে হাওড়ার ঘটনা নিয়ে মুখ খোলেন রাজ্যপাল। তিনি বলেন, হাওড়ার পরিস্থিতির দিকে কড়া নজর রয়েছে পুলিশের। ইতিমধ্যে রাজভবনেও তৈরি হয়েছে আলাদা সেল। আর সেখান থেকেই প্রতি মুহূর্তে শিবপুরের উপর নজর রাখা হচ্ছে। এলাকায় শান্তি ফেরাতে সবরকম পদক্ষেপ নেওয়া হয়েছে।

উল্লেখ্য, এবার জি-২০ সামিটে ভারত (India) সভাপতিত্ব করছে। ফলে দেশের বিভিন্ন রাজ্য এমনকী কেন্দ্রশাসিত অঞ্চলেও চলছে বৈঠক। এপ্রিল মাসেই রয়েছে ১৯টি বৈঠক। আর ১ এপ্রিল থেকে ৪ এপ্রিল পর্যন্ত পর্যটন কার্যসমূহের দ্বিতীয় পর্যায়ের বৈঠক রয়েছে শিলিগুড়িতে। আর সেই বৈঠকে যোগ দিতেই শনিবার দার্জিলিঙে পৌঁছলেন রাজ্যপাল।

আরও পড়ুন- হার দিয়ে আইপিএল-এর অভিআন শুরু কলকাতার, ডার্কওয়ার্থ লুইস পদ্ধতিতে ৭ রানে হার নাইট বাহিনীর

spot_img

Related articles

বিবাহ বহির্ভূত সম্পর্ক মানেই বিয়ে নয়! ৭৩ বছরের বৃদ্ধকে খালাস হাইকোর্টের 

৬৬ বছরের বৃদ্ধা স্ত্রী! জীবিত থাকার পরেও স্বামী অন্য এক মহিলার সঙ্গে সম্পর্কে রয়েছেন এমনটাই অভিযোগ তুলে ৭৩...

দিলীপকে খড়্গপুর ফিরিয়ে প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির, নন্দীগ্রামে ভরসা না রেখে ভবানীপুরেও লড়বেন শুভেন্দু

পায়ের তলায় মাটি নেই বুঝতে পেরে ফের আদিতে ফিরছে বিজেপি (BJP)। প্রথমে রাজ্য সভাপতি আদি বিজেপি শমীক ভট্টাচার্য,...

মধ্যরাতে গুপ্ত তাণ্ডব! রাতারাতি মুখ্যসচিব বদলে ‘মহিলাবিদ্বেষী’ বিজেপি-কমিশনকে নিশানা মমতার

“মধ্যরাতে মেসেজ পেলাম, কাউকে কাজে লাগিয়ে ছুপারুস্তমের মতো গুপ্ত তাণ্ডব করছে“- সোমবার মহামিছিলের শেষে ধর্মতলার ডোরিনা ক্রসিং-এর মঞ্চ...

নির্বাচন সংক্রান্ত আরও আটটি ‘আদর্শ নির্বাচনী আচরণবিধি’ জারি কমিশনের

রাজ্যে (West Bengal Election) দোরগোড়ায় নির্বাচন। ইতিমধ্যেই নির্বাচন কমিশন (Election Commission) ভোটের প্রস্তুতি শুরু করে দিয়েছে। প্রশাসনিক থেকে...