Saturday, May 16, 2026

“হাতেপায়ে ধরে” এবিপি আনন্দ প্যানেলে ডিসকাশনে জায়গা পেলেন শতরূপ, খেলেন জোর ধমক!

Date:

Share post:

নিজে যেচে অনুরোধ করে এবিপি আনন্দে প্যানেল ডিসকাশনে গিয়ে কি শেষে জোর ধমক খেতে হয়েছে শতরূপ ঘোষকে? মিডিয়ার অন্দরমহলসূত্রে খবর তেমনই।


আরও পড়ুন:“টেস্ট টিউব বেবিরও বাবা-মা থাকে, তারা অ*বৈধ নয়”, চিকিৎসকদের নিশানায় শতরূপ

সিপিএমের হোলটাইমার হয়েও 22 লাখি গাড়ি কিনে বাবার টাকায় ফুটানি বিতর্কের পর শতরূপ নাকি এবিপি আনন্দের অন্যতম প্রডিউসার পার্থকে ফোন করেছিলেন। অনুরোধ করেছিলেন এবিপির কোনো টক শোতে তাঁকে বসার সুযোগ দিতে। কারণ শতরূপকে সাধারণত এবিপিতে দেখা যায় না। পার্থ অনুরোধ রাখেন। সন্ধে ছটার সময় বসার সুযোগ দেন। কিন্তু মজা হয় অনুষ্ঠানের পর। চ্যানেলের রাজনৈতিক খবরের সম্পাদক ও সিনিয়র সাংবাদিক দেবজ্যোতি ঘোষ অফিসে প্রকাশ্যেই শতরূপকে কার্যত ভর্ৎসনা করে একটি ক্লাস নেন। সিপিএমের হোলটাইমারের যে বাবার টাকায় 22 লাখি গাড়ির ফুটানি মানায় না; এনিয়ে প্রশ্ন উঠলে পার্টি অফিসে বসেই আপত্তিকর ভাষা প্রয়োগ করা যায় না; টেস্ট টিউব বেবি কোনো নেতিবাচক বিষয় নয়, বিজ্ঞানের গর্ব, এসব দেবজ্যোতিবাবু ভালো করে বোঝান শতরূপকে। এবিপির অন্য কর্মীরা তখন শতরূপের হাল দেখে মুখ টিপে হাসছেন। এসির মধ্যেও তখন শতরূপের কপালে ঘাম। দীর্ঘ ক্লাস নেওয়ার পর দেবজ্যোতি ছেড়ে দিলে তিনি হাঁফ ছেড়ে বাঁচেন। নিউজরুমে তখন রসিকতার মন্তব্য, সিপিএম যদি পার্টি ক্লাসটা ঠিকঠাকভাবে নিত, তাহলে আজ দেবজ্যোতিবাবুকে এতটা সময় নষ্ট করতে হত না।

 

 

Related articles

পুলগাঁওয়ে ফায়ারিং প্র্যাকটিসের মাঝে চরম অশান্তি! জুনিয়রকে লক্ষ্য করে মেজরের গুলি, মৃত সুবেদার মেজর

সেনা ক্যাম্পে ফায়ারিং প্র্যাকটিসের সময়ে জুনিয়র কমিশনড অফিসার সুবেদার মেজর ওম বাহাদুর খণ্ডকে গুলি করে খুন। মেজর মনন...

মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার উত্তরবঙ্গে শুভেন্দু, বৃহস্পতিবার বৈঠক দুর্গাপুরেও 

রাজ্যে নতুন সরকার গঠনের পর প্রশাসনিক কাজকর্মে গতি আনতে এবং জেলাস্তরে সরাসরি নজরদারি চালাতে তৎপর নবান্ন। মুখ্যমন্ত্রী পদে...

ISL: ডার্বিতে আমন্ত্রিত শুভেন্দু, অতীত ভুলে ‘ফাইনালে’ ফোকাস লোবেরার

রবিবাসরীয় যুবভারতীতে আইএসএলে (ISL) ইস্টবেঙ্গল মোহনবাগানের মেগা ডার্বি(Derby) । ডার্বির আয়োজক মোহনবাগান।মাঠে জেতাই শুধু নয় মাঠের বাইরে আয়োজনে...

ত্রিপুরাকে ছাপিয়ে শীর্ষে বাংলা, বিধানসভা নির্বাচনে ভোটদানে সর্বকালীন রেকর্ড পশ্চিমবঙ্গের 

স্বাধীনতার পর দেশের বিধানসভা নির্বাচনের ইতিহাসে ভোটদানের হারে এক নতুন নজির গড়ল পশ্চিমবঙ্গ। নির্বাচন কমিশনের সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী,...