Thursday, April 30, 2026

শান্তিতে উৎসব পালন করুন: হনুমান জয়ন্তী নিয়ে হাই কোর্টের রায়কে স্বাগত জানিয়ে বার্তা মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

মণীশ কীর্তনিয়া, দিঘা

একদিকে রমজান চলছে। তার মধ্যেই বৃহস্পতিবার হনুমান জয়ন্তী (Hanuman Jayanti)। এই পরিস্থিতিতে রাজ্যবাসী শান্তিতে উৎসব পালনের বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুধবার, দিঘায় প্রেসক্লাবের (Digha Press Club) উদ্বোধন করে সাংবাদিকদের মুখোমখি হয়ে মুখ্যমন্ত্রী ফের বলেন, “ধর্ম যার যার, উৎসব সবার। সবাই শান্তিপূর্ণ ভাবে উৎসব পালন করুন। সারা দেশে শান্তি থাক। বাংলায় শান্তি থাক।“

এদিন সকালেই হনুমান জয়ন্তী পালন নিয়ে রায় দিয়েছে কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। হনুমান জয়ন্তী পালনে প্রয়োজনে কেন্দ্রীয় বাহিনীর সাহায্য নিতেও পরামর্শ দেওয়া হয়েছে রাজ্যকে। আধা সামরিক বাহিনী দিয়ে হনুমান জয়ন্তীর মিছিলে নিরাপত্তা দিতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। সেই রায়কে স্বাগত জানান মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “হাই কোটের্র রায় আমাদের জন্য ভালো হয়েছে। প্রশাসন তার মতো কাজ করতে পারবে। এই রায়কে স্বাগত জানাচ্ছি। আইন আইনের পথে চলবে”

 

Related articles

CRPF-এর ধাক্কায় বৃদ্ধের মৃত্যুতে লিখিত অভিযোগ দায়ের! CCTV ফুটেজ তলব জেলাশাসকের

ভোট দিতে গিয়ে 'কেন্দ্রীয় বাহিনীর সন্ত্রাসে' মৃত্যু হয়েছিল হাওড়ার (Howrah) উদয়নারায়ণপুরের পূর্ণচন্দ্র দলুইয়ের (৮১)। বৃহস্পতিবার তাঁর ছেলে তরণী...

বিজন সেতুতে প্রতিবাদ সমাবেশ, বিচার বিভাগীয় তদন্তের দাবি আনন্দমার্গীদের

১৯৮২ সালে ৩০ এপ্রিল দক্ষিণ কলকাতার বিজন সেতুতে ঘটেছিল এক অভিশপ্ত ঘটনা। ইতিহাসের পাতায় যা আনন্দমার্গী(Anandamargi) হত্যাকাণ্ড নামে...

১৫ অগাস্ট ডেডলাইন: গাড়িচালকদের মারাঠি না জানা বেআইনি, দাবি মহারাষ্ট্রের মন্ত্রীর

ভাষা নিয়ে যে বিদ্বেষ বিজেপি শাসিত মহারাষ্ট্রে বিজেপির নেতা-মন্ত্রীরা তৈরি করেছিলেন তাকে কার্যত শিলমোহর দিয়েছেন মহারাষ্ট্রের পরিবহন মন্ত্রী...

IPL: সাজঘরেই ধূমপান! রিয়ানকে লঘু শাস্তি দিয়ে ছাড় বিসিসিআইয়ের

কড়া শাস্তির হাত থেকে রক্ষা পেলেন রাজস্থান রয়্যলসের অধিনায়ক রিয়ান পরাগ (Riyan Parag )। ভেপিং ঘটনায় বড় শাস্তি...