Thursday, May 14, 2026

ফিফা র‍্যাঙ্কিং-এ উন্নতি ভারতের, শীর্ষে আর্জেন্তিনা, তৃতীয় স্থানে ব্রাজিল

Date:

Share post:

ফিফা র‍্যাঙ্কিং-এ উন্নতি ভারতের। বৃহস্পতিবার প্রকাশিত ফিফা পুরুষ ফুটবল র‍্যাঙ্কিংয়ে ১০১তম স্থানে উঠে এল ভারতীয় দল। সদ্য মায়ানমার ও কিরগিজ প্রজাতন্ত্রকে হারিয়ে ত্রিদেশীয় টুর্নামেন্ট চ‍্যাম্পিয়ন হয়েছে সুনীল ছেত্রীর দল। আর সেই সুবাদেই ফিফা র‍্যাঙ্কিংয়ে বড় লাফ টিম ইন্ডিয়ার।

এদিকে ফিফা র‍্যাঙ্কিং-এ শীর্ষস্থানে উঠে এল বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্তিনা। সদ্য পানামা ও কুরাকাওকে প্রীতি ম্যাচে হারিয়ে ১৮৪০.৯৩ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে এসেছে লিওনেল মেসির দল। ওপর দিকে শীর্ষস্থান খুঁইয়ে একেবারে তৃতীয় স্থানে নেমে এল ব্রাজিল। ব্রাজিলের পয়েন্ট বর্তমানে ১৮৩৪.২১।

এদিকে তৃতীয় থেকে দ্বিতীয় স্থানে উঠে এল ২০২২ বিশ্বকাপে রানার্স ফ্রান্স। ইউরো যোগ্যতা অর্জন পর্বে নেদারল্যান্ডস ও আয়ারল্যান্ড প্রজাতন্ত্রকে হারিয়ে ১৮৩৮.৪৫ পয়েন্টে ফ্রান্সের। চতুর্থ ও পঞ্চম স্থানে যথাক্রমে রয়েছে বেলজিয়াম ও ইংল্যান্ড। ছয়ে রয়েছে নেদারল্যান্ডস। সাত ও আটে যথাক্রমে ক্রোয়েশিয়া এবং ইতালি। এবং নবম এবং দশম স্থানে পর্তুগাল ও স্পেন।

আরও পড়ুন:আজ ঘরের মাঠে নামছে কেকেআর, প্রতিপক্ষ আরসিবি, সেজে উঠেছে কলকাতা

 

Related articles

জ্বালানি বাঁচাতে ‘ওয়ার্ক ফ্রম হোম’! সোমবার আমলাদের মেট্রো সফরের নির্দেশ রেখা গুপ্তার 

মধ্য এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে বিশ্বজুড়ে তৈরি হওয়া জ্বালানি সংকট মোকাবিলায় কোমর বেঁধে নামল দিল্লি সরকার। বৃহস্পতিবার জ্বালানি...

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...